বিশ্বের সবচেয়ে দামি বুগাত্তি গাড়ি কিনতে কত টাকা খরচ করলেন রোনাল্ডো

বিশ্বের সবচেয়ে দামি বুগাত্তি গাড়ি কিনতে কত টাকা খরচ করলেন রোনাল্ডো

ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর গ্যারেজে নতুন অতিথি। রোনাল্ডোর গাড়িপ্রীতির কথা ফুটবল দুনিয়ার সকলেই জানেন। ফেরারি থেকে জাগুয়ার, বিশ্বের সমস্ত বড় বড় ব্র্যান্ডের একাধিক গাড়ি রোনাল্ডোর গ্যারেজে এতদিন শোভা পেয়েছে। এবার ফরাসি ব্র্যান্ড বুগাত্তির সবচেয়ে নতুন মডেল কিনলেন ক্রিশ্চিয়ানো। সাম্প্রতিক সময় সি আর সেভেনের জন্মদিন বা বিশেষ কোনও দিন না গেলেও রোনাল্ডো নিজেই নিজেকে এই গাড়ি উপহার দিলেন।

রোনাল্ডোর নতুন গাড়ির বাজারমূল্য কত

রোনাল্ডোর নতুন গাড়ির বাজারমূল্য কত

বুগাত্তির নতুন এই মডেলটির বাজারমূল্য আকাশ ছোঁয়া। ক্রিশ্চিয়ানোর কেনা, বুগাত্তি সেন্টোডিয়েসি গাড়িটি ভারতীয় মুদ্রায় দাম ৮৩ কোটি টাকার বেশি।

রোনাল্ডোর গ্যারাজে বুগাত্তির সংখ্যা বেড়ে কত হল

রোনাল্ডোর গ্যারাজে বুগাত্তির সংখ্যা বেড়ে কত হল

এই নিয়ে রোনাল্ডোর গ্যারাজে বুগাত্তির গাড়ির সংখ্য়া দাঁড়াল তিন। সেন্টোডিয়েসি গাড়িটি ছাড়া অতীতে আরও দুটি বুগাত্তি গাড়ি কিনেছেন ক্রিশ্চিয়ানো।

সিরি এ লিগে দলকে চ্যাম্পিয়ন করেছেন রোনাল্ডো

সিরি এ লিগে দলকে চ্যাম্পিয়ন করেছেন রোনাল্ডো

অনেকে মনে করছেন, দলকে চ্যাম্পিয়ন করার খুশিতে গ্যারেজে নতুন অতিথি আনলেন ক্রিশ্চিয়ানো। সাম্পদোরিয়াকে ২-০ হারিয়ে রোনাল্ডো জুভেন্তাসের সিরি এ লিগ খেতাব নিশ্চিত করেন ফেলেন। রোনাল্ডো যোগ দেওয়ার পর টানা দুবার সিরি এ জিতল জুভেন্তাস। সব মলিয়ে টানা ৯ বার সিরিএ লিগ জিতল জুভে। টুর্নামেন্টের ইতিহাসে লিগ জিয়ে জুভেন্তাসের ইতালির সেরা হওয়া ৩৬ বার।

করোনা পরবর্তী সময়ে মাঠে ফিরে অপ্রতিরোধ্য রোনাল্ডো

করোনা পরবর্তী সময়ে মাঠে ফিরে অপ্রতিরোধ্য রোনাল্ডো

ফ্যানেদের আরেকটা অংশের মত, করোনার কারণে ফুটবল থেকে দীর্ঘ বিরতি, পর্তুগালে ফিরে যাওয়া, ঘরবন্দি থেকে ফের ফুটবলে মাঠে প্রত্যাবর্তন! শেষ কয়েক মাসটা অন্যদের মতো রোনাল্ডোর জীবনেও ওঠা-পড়া ছিল। ঘরোয়া লিগে দলকে চ্যাম্পিয়ন করার পর সামনে এবার চ্যাম্পিয়ন্স লিগ জয়ের লক্ষ্যে। সেই লক্ষ্যে মাঠে নামার আগে এখন নিজেকে মানসিকভাবে তৈরি করেছেন। দিনকয়েক আগে পরিবারকে নিয়ে ইয়র্টে করে ঘুরতে গিয়েছিলেন। এবার বিলাসবহুল গাড়ি কিনে ফুরফুরে মেজাজে রয়েছেন ক্রিশ্চিয়ানো

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+