Cristiano Ronaldo: আত্মপ্রকাশের দিনেই ১ কোটি! ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর এবার ইউটিউবে বিশ্বরেকর্ড

Cristiano Ronaldo: ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর নিজস্ব ইউটিউব চ্যানেল (UR · Cristiano) আত্মপ্রকাশ করেছে গতকাল। আর তারই মধ্যে এটি গড়ে ফেলল নয়া বিশ্বরেকর্ড।

দ্রুততম ১ কোটি সাবস্ক্রাইবার সুনিশ্চিত করার নিরিখে। এই প্রতিবেদন লেখার সময় চ্যানেলটিতে রয়েছে ১৯টি ভিডিও, সাবস্ক্রাইবার ১২.৯ মিলিয়ন।

Cristiano Ronaldo

রোনাল্ডো ইনস্টাগ্রামেই রয়েছে ৬৩৬ মিলিয়ন সাবস্ক্রাইবার। সেখানেও ইউটিউবের লিঙ্কটি দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার আহ্বান জানানো হয়েছে। সাবস্ক্রাইব বানানেও চমক দিয়ে তাঁর বিখ্যাত সিইউ সেলিব্রেশনের ছোঁয়া দেওয়া হয়েছে। লেখা হয়েছে "SIUUUbscribe to my Youtube Channel!"

এই ইউটিউব চ্যানেলে টিজার ট্রেলার, পার্টনার জর্জিনা রদ্রিগেজের সঙ্গে ফান ক্যুইজ, সন্তানদের নিয়ে ভিডিও, মাদাম তুসোর মিউজিয়ামে নিজের মোমের মূর্তির সঙ্গে সিআর সেভেনের সাক্ষাতের মতো বেশ কিছু ভিডিও রয়েছে ইউটিউব চ্য়ানেলটিতে। যা নিয়ে উচ্ছ্বসিত দর্শকরা।

চমকপ্রদ তথ্য হলো, রোনাল্ডোর এই ইউটিউব চ্যানেলটির সাবস্ক্রাইবার সংখ্যা ১০ লক্ষে পৌঁছতে লেগেছে দেড় ঘণ্টারও কম সময়। ৬ ঘণ্টায় চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা ৬০ লক্ষে পৌঁছে যায়। এরপর ধাপে ধাপে তা পৌঁছে যায় ১ কোটিতে। দ্রুতগতিতে বেড়ে চলেছে সাবস্ক্রাইবার সংখ্যা।

উল্লেখ্য, হ্যামস্টার কমব্যাটের ইউটিউব চ্যানেল ১ কোটি সাবস্ক্রাইবার সুনিশ্চিত করেছিল ৭ দিনে। সেই বিশ্বরেকর্ড ভাঙল রোনাল্ডোর ইউটিউব চ্যানেল। রোনাল্ডো ইতিমধ্যেই তাঁর গোটা পরিবারের তরফে ইউটিউবের সাবস্ক্রাইবারদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেছেন।

রোনাল্ডোর এক্স হ্যান্ডলে ফলোয়ারের সংখ্যা ১১২.৫ মিলিয়ন, ফেসবুকে ১৭০ মিলিয়ন। এখন রোনাল্ডো খেলেন সৌদি আরবের ক্লাব আল নাসেরের হয়ে। ইউটিউবে বিশ্বরেকর্ড আরও একবার প্রমাণ করে দিল রোনাল্ডোর প্রতি মানুষের আগ্রহে এতটুকু ভাঁটা পড়েনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+