মেসির সম্পর্কে এই ধারণা রাখেন রোনাল্ডো, স্বীকার করলেন নিজ মুখে

দুই দেশ, দুই ক্লাব, দুই মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং লিওনেল মেসি। 

ফুটবলে আজ যে নিজের জায়গা তৈরি করতে পেরেছেন, পাশাপাশি বিশ্ব ফুটবলে একটা ছাপ রাখতে পেরেছেন। তার জন্য তিনি মেসিকে কৃতজ্ঞতা জানিয়েছেন। খেলার দুনিয়ার সেরা পুরস্কার দুটিই এ মরশুমে ব্যাগে ভরেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।

মেসির সম্পর্কে এই ধারণা রাখেন রোনাল্ডো

মেসি বনাম রোনাল্ডো লড়াই সবসময়েই জমজমাট। একে অপরকে টেক্কা দেওয়ার লড়াইতে সবসময়েই দুই তারকা-র থেকে বেরিয়ে আসে সেরাটা। তবে গত দু'মরশুমে মেসির পুরস্কার ভাগ্যটা বিশেষ ভালো যাচ্ছে না। ২০১২ -র আগে যে ব্যালন ডি অরের পরিসংখ্যানের হিসাবটা ছিল মেসি ৪ ও রোনাল্ডো ১ , সেটা এখন মেসি ৫, রোনাল্ডো ৫ - এসে দাঁড়িয়েছে। তার ওপর এ বছর ফিফা প্লেয়ার অফ দ্য ইয়ারও পেয়েছেন রোনাল্ডো। পরপর দু বছর এই খেতাব পেলেন তিনি।

মেসির সম্পর্কে এই ধারণা রাখেন রোনাল্ডো

একের পর এক খেতাব জয়ে স্বাভাবিকভাবেই দারুণ খুশি রোনাল্ডো। তিনি বলেছেন, 'আমার জন্য এটা অমূল্য যে আমি আমার ক্লাব, আমার দলের কাজে লাগতে পারছি। ফুটবলে সবসময়েই আমি একটা দাগ কাটতে চেয়েছিলাম। আমি সেটা করতে পেরেছি। বিশ্ব ফুটবলের ইতিহাসে আমি আলাদা একটা অধ্যায় তৈরি করেছি। এত খেতাব ও পুরস্কার জিতে পাশাপাশি মেসি-র মতো ফুটবলারের সঙ্গে লড়ে, যে এতগুলো ব্যক্তিগত পুরস্কার পেয়েছে। '

তিনি আরও বলেছেন এটা তাঁর কেরিয়ারে একটা বড় মাইলস্টোন। আর এটাই তাঁকে আরও খেলতে মোটিভেট করে। রোনাল্ডোর সোজাসাপ্টা কথা, 'আমি ফুটবল খেলাটা উপভোগ করি, তবে নিজের উপভোগের চেয়েও আমি চাই আমার সতীর্থ ও দর্শকরা সেটা উপভোগ করুক। '

এখনও অবধি নিজের কেরিয়ারের সবচেয়ে উল্লেখযোগ্য অ্যাচিভেমেন্ট পর্তুগালের হয়ে ইউরো জয় মনে করেন। কারণ তাঁর মতে দীর্ঘ বছর ধরে পর্তুগাল এটার জন্য অপেক্ষা করেছে। পর্তুগাল জাতীয় দলের হয়ে খেলা থেকে তিনি চেয়েছেন দেশের জার্সি গায়ে সাফল্য। আর সেটা আনতে পারায় খুশি অনেকগুণ বেশি হয়েছে। তবে একই সঙ্গে তিনি ট্রফি -র তালিকায় থাকা লা লিগা, চ্যাম্পিয়ন্স লিগ জয়ের আনন্দও মনে করেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+