'দেখ কেমন লাগে'- মেসিকে কী এই বার্তাই দিতে চাইলেন রোনাল্ডো, দেখুন ভিডিও
ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর বাজিমাত, মেসিকে টেক্কা দিয়ে মরশুমের প্রথম পুরস্কার ব্যাগে ভরলেন পর্তুগিজ তারকা
ক্রিশ্চিয়ানো রোনাল্ডো আর লিওনেল মেসি লড়াইয়ের মৌতাত নেন গোটা দুনিয়া। আর এই দুই মহারথীও একে অপরকে ছাপিয়ে যাওয়ার লড়াইতে নিজেদের সেরাটা উজাড় করে দেন বিশ্ব ফুটবলে।

বৃহস্পতিবার মোনাকোয় উয়েফার অনুষ্ঠানে ফের একবার মেসিকে টেক্কা দিলেন রোনাল্ডো। সেরার লড়াইতে ছিলেন জিয়ানলুগি বুঁফো, লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানে রোনাল্ডো।
পর্তুগালকে প্রথমবার ইউরোপ সেরা করার পাশাপাশি রিয়াল মাদ্রিদের চ্যাম্পিয়ন্স লিগ ও লা লিগা জয়ের ক্ষেত্রেও মুখ্য ভূমিকা নিয়েছিলেন রোনাল্ডো। বার্সেলোনার হয়ে মেসি জিতেছিলেন শুধু কোপা দেল রে। অবিশ্বাস্য সাফল্যই ইউরোপের বর্ষসেরা হওয়ার দৌড়ে এগিয়ে রেখেছিল রোনাল্ডোকে। পুরস্কার মঞ্চে উচ্ছ্বসিত সি আর সেভেন বলেন, 'এই ট্রফি আমাকে পরিশ্রম করতে আরও উদ্বুদ্ধ করবে। রিয়াল মাদ্রিদের মতো ক্লাবে খেলতে পেরে গর্বিত।'
এদিকে পুরস্কার মঞ্চ থেকে নামার পর নিজের চিরপ্রতিদ্বন্দ্বীর দিকে নিজেই এগিয়ে আসেন রোনাল্ডো। মেসিও তার সঙ্গে করমর্দন করেন। এমনিতে দু'জনের সম্পর্ক খুব শীতল এমনটাই খবর ফুটবল মহলে। এদিনের করমর্দনে কী মেসিকে 'দেখ কেমন লাগে '- এমনটাই বার্তা দিতে চাইলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।












Click it and Unblock the Notifications