ফিফা গেমেও মেসিকে টেক্কা, সেরার দৌড়ে বাজিমাত রোনাল্ডোর
গেমিং দুনিয়ায় বুঁদ থাকেন যাঁরা তারা সকলেই জানেন ফিফার ফুটবল গেমের কথা। প্রতি বছরই একটা করে নতুন ভার্সন বার হয় এই গেমের। ২০১৮ গেমে কে কাকে টেক্কা দিচ্ছে জানেন।
গেমিং দুনিয়ার অত্যন্ত জনপ্রিয় ফুটবল গেম ফিফা-র ফুটবল গেম। ইএ- স্পোর্টস সোমবার নিজেদের ২০১৮ মরশুমের গেম লঞ্চের বিষয়ে প্রকাশ করল সেরা দশ ফুটবলারের তালিকা।

গত বছর ফিফার বর্ষসেরা, ব্যালন ডি অর সবই গিয়েছিল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ঝোলায়। এবার গেমিংয়ের দুনিয়াতেও মেসিকে টক্কর দিলেন সিআর সেভেন। ফিফা ২০১৮-সিরিজের সেরা ফুটবলারের জায়গা পেয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। রোনাল্ডো রেটিং পেয়েছেন ৯৪।
অন্যদিকে মাত্র এক পয়েন্টে দু ' নম্বর হয়েই খুশি থাকতে হয়েছে লিওনেল মেসিকে। তাঁর সংগৃহীত পয়েন্টের সংখ্যা ৯৩। আগামী ২৯ তারিখ থেকে বিভিন্ন স্টোরে পাওয়া যাবে ফিফা ফুটবলের নবতম গেম।
তার আগে জেনে নেওয়া যাক সেরা দশ ফুটবলারের মধ্যে জায়গা করে নিতে পেরেছেন কারা, কারা। দশ নম্বরে রয়েছেন আর্জেন্তিনার গঞ্জালো হিগুয়েন। জুভন্তাসের হয়ে ৩২ গোলের মালিক হিগুয়েনের সংগৃহীত পয়েন্ট ৯০।তার ঠিক একধাপ ওপরে নয় নম্বরে রয়েছেন টনি ক্রুস।আট নম্বরে রয়েছেন বেলজিয়াম ও চেলসি-র জার্সি গায়ে খেলা ইডেন হ্যাজার্ড।
সাত নম্বর ও ছয় নম্বরে রয়েছেন যথাক্রমে সার্জিও র্যামোস ও রবার্ট লেওয়ানডস্কি। ৯২ রেটিং পয়েন্ট নিয়ে জার্মান গোলরক্ষক ম্যানুয়েল ন্যুয়র রয়েছেন পাঁচ নম্বরে। গত মরশুম অবধি দুই বার্সেলোনা সতীর্থ সুই সুয়ারেজ ও নেইমার রয়েছেন চার ও তিন নম্বরে। সব মিলিয়ে নতুন গেম হাতে পাওয়ার আগে প্রিভিউতেই গেমারদের মন জিতে নিল মনে করছে ওয়াকিবহালমহল।












Click it and Unblock the Notifications