জুভেন্তাসে যোগ দিয়েই পরিবার নিয়ে স্টেডিয়ামে রোনাল্ডো
জুভেন্তাসে যোগ দিয়েই পরিবার নিয়েই রোনাল্ডো সোজা চলে যান মাঠে। সেখানে গ্যালারিতে দাঁড়িয়ে পরিবারের সকলের সঙ্গে ছবি তোলেন।
নতুন স্বপ্ন, নতুন আশা নিয়ে স্পেন ছেড়ে ইতালিতে গিয়েছেন পর্তুগালের ফুটবল সেনসেশন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ক্লাবে যোগ দিয়েই জানিয়েছেন, চ্যাম্পিয়ন্স লিগ জেতাতে চান জুভেন্তাসকে। সেই লক্ষ্যেই তিনি নতুন দলে যোগ দিয়েছেন নতুন চ্যালেঞ্জের লক্ষ্যে।
দলে যোগ দিয়েই পরিবার নিয়েই রোনাল্ডো সোজা চলে যান মাঠে। সেখানে গ্যালারিতে দাঁড়িয়ে পরিবারের সকলের সঙ্গে ছবি তোলেন। সেখানে ছিলেন রোনাল্ডোর বান্ধবী, পুত্র ও মা।
Momentos ❤️❤️❤️ pic.twitter.com/lltoPcwegK
— Cristiano Ronaldo (@Cristiano) July 17, 2018
 <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>প্রাইভেট জেটে পরিবার নিয়ে ইতালি গিয়ে পৌঁছেছেন রোনাল্ডো। আগামী মাস থেকেই নেমে পড়বেন জুভেন্তাসের হয়ে। সপ্তাহে ৫ লক্ষ ইউরোর চুক্তিতে চার বছরের জন্য রোনাল্ডোকে সই করিয়েছে জুভেন্তাস। স্পনসর ফিয়্যাট এক্ষেত্রে ক্লাবকে সাহায্য করবে বলে জানিয়েছে। রোনাল্ডোকে পেতে জুভেন্তাস ৫ লক্ষ টি-শার্ট একদিনে বিক্রি করে রেকর্ড গড়েছে। এভাবেই অর্ধেক টাকা জুভেন্তাস তুলে নিতে পেরেছে বলে জানা গিয়েছে।
Abençoado ❤️ pic.twitter.com/qjFwcK5ghF
— Cristiano Ronaldo (@Cristiano) July 17, 2018
 <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>বিশ্বকাপ থেকে বিদায়ের পর বান্ধবী জর্জিনা রদরিগেস ও ছেলে ক্রিশ্চিয়ানো জুনিয়রকে নিয়ে গ্রিসে সময় কাটিয়ে ফিরেছেন রোনাল্ডো। সেইসময়ই তাঁর জুভেন্তাসে যোগদানের খবর ছড়িয়ে যায়। নয় বছর রিয়ালে কাটিয়ে অবশেষে স্পেন ছেড়ে ইতালির ক্লাবে যোগ দিয়েছেন সিআরসেভেন।
Click it and Unblock the Notifications