Ronaldo vs Messi: কিংবদন্তিদের দ্বৈরথ অধরা, রোনাল্ডো থাকলেন বাইরেই! মেসি ৬ মিনিট খেলেও হারলেন ৬ গোলে
Ronaldo vs Messi: ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও লিওনেল মেসি। বিশ্ব ফুটবলের দুই কিংবদন্তি এখন খেলেন দুই প্রান্তে। রোনাল্ডো আরবে, মেসি আমেরিকায়। তবে এই দুই তারকার দ্বৈরথের সম্ভাবনা তৈরি হয়েছিল।
অবসর নেওয়ার আগে রোনাল্ডো বনাম মেসি দ্বৈরথ আর হবে কিনা তা স্পষ্ট নয়। তাই ফুটবল মহল ক্লাব ফ্রেন্ডলিতে লাস্ট ডান্স দেখার অপেক্ষায় মশগুল ছিলেন। কিন্তু সেই প্রত্যাশা অপূর্ণই থেকে গেল।
ক্রিশ্চিয়ানো রোনাল্ডো না খেললেও রিয়াধ সিজন কাপে আল নাসের এফসির কাছে হাফ ডজন গোলে বিধ্বস্ত হলো মেসিদের ইন্টার মায়ামি। রোনাল্ডো কাফ ইনজুরির কারণে এই ম্যাচটি খেলতে পারেননি। ফলে তিনি কিংডম অ্যারেনার ভিআইপি গ্যালারিতে বসেই পুরো খেলা দেখলেন।
মেসিকে এই ম্যাচে পরিবর্ত ফুটবলার হিসেবে রাখা হয়েছিল। রোনাল্ডো যে খেলতে পারবেন না তা জানা গিয়েছিল আগেই। ফলে রোনাল্ডো বনাম মেসি দ্বৈরথ দেখার আশায় যাঁরা বিপুল টাকা দিয়ে টিকিট কেটেছিলেন তাঁরা হতাশই ছিলেন। তবে সাবস্টিটিউটের তালিকায় মেসির নাম দেখে তাঁরা কিছুটা আশান্বিত হয়ে আর্জেন্তিনার অধিনায়কের মাঠে নামার অপেক্ষা ছিলেন।
No Ronaldo? Don’t worry.. pic.twitter.com/zpWf9XIbwn
— AlNassr FC (@AlNassrFC_EN) February 1, 2024
প্রথমার্ধে মেসি নামেননি। সোশ্যাল মিডিয়ায় অনেকেই লেখেন মেসি নিশ্চয়ই দ্বিতীয়ার্ধে নামবেন। সোমবার আল হিলালের বিরুদ্ধে ম্যাচে মেসির হ্যামস্ট্রিংয়ে চোট লেগেছিল। সে কারণে গতকালের ম্যাচে তাঁকে প্রথম একাদশে রাখা হয়নি। প্রথম ১২ মিনিটেই ৩-০ গোলে এগিয়ে যায় আল নাসের।
তিন মিনিটে ওটাভিও এডমিলসন দ্য সিলভা মন্তেইরো গোল করেন। ১০ মিনিটে অ্যান্ডারসন তালিস্কা ও ১২ মিনিটে এমেরিক লাপোর্তে গোল করেন। বিরতিতে খেলার ফল ছিল ৩-০। দ্বিতীয়ার্ধে আরও তিনটি গোল। ৫১ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন তালিস্কা। ৬৮ মিনিটে মহম্মদ মারানের গোল। ৭৩ মিনিটে তালিস্কা হ্যাটট্রিক পূর্ণ করেন, এটি আল নাসেরের ষষ্ঠ গোল।
Taking the pitch for the second half #AlNassrvsInterMiamiCF | Tune in live here: https://t.co/bLZZiKTW03 pic.twitter.com/glSK68QszX
— Inter Miami CF (@InterMiamiCF) February 1, 2024
ব্রাজিলীয় মিডফিল্ডার তালিস্কার হ্যাটট্রিক অবশ্য সুনিশ্চিত হয় ভার চেকের মাধ্যমে। প্রথমে গোলটি অফসাইড ঘোষিত হয়েছিল। কিন্তু রেফারি ভার প্রযুক্তির সাহায্য নিয়ে গোলটি বৈধ বলে ঘোষণা করেন। মেসি মাঠে নেমেছিলেন লিওনার্দো ক্যাম্পানার পরিবর্ত হিসেবে। শেষ ৬ মিনিটের জন্য। যদিও তিনি নামলেও খেলার ফলাফলে কোনও প্রভাব ফেলতে পারেননি।













Click it and Unblock the Notifications