Cristiano Ronaldo: এসিএলের মূল পর্বে আল নাসের, রোনাল্ডো ব্রিগেডের মুখোমুখি হবে মুম্বই সিটি এফসি?

এএফসি চ্যাম্পিয়ন্স লিগে মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করল রোনাল্ডোর দল আল নাসের। এএফসি চ্যাম্পিয়ন্স লিগের যোগ্যতা অর্জ‌ন পর্বের ম্যাচে জয় পেয়েছে ক্রিস্টিয়ানো রোনাল্ডোর ক্লাব আল নাসের। সিআর সেভেনের ব্রিগেড ৪-২ গোলে হারিয়েছে শাবাব আল আহলিকে। তবে এই ম্যাচে গোল পাননি দলের দুই তারকা রোনালদো ও সাদিও মানে।

ম্যাচের ১১ মিনিটে ফরোয়ার্ড তালিস্কার গোলে প্রথম লিড নেয় আল নাসের। কিন্তু ১৮ মিনিটে ইয়াহিয়ার গোলে সমতায় ফেরে শাবাব। বিরতির আগে পর্তুগিজ মহাতারকার পায়ের জাদুতে একাধিকবার এগিয়ে যাওয়ার কাছাকাছি পৌঁছে গিয়েছিল আল নাসর। কিন্তু শেষ বাঁধাটি অতিক্রম করতে পারেনি আল নাসের। এর মধ্যে একাধিকবার পেনাল্টির আবেদনও জানিয়েছিলেন রোনাল্ডো। তবে তাতে সাড়া দেননি রেফারি। বিরতিতে মাঠ ছেড়ে যাওয়ার সময় বেশ ক্ষোভও প্রকাশ করেন 'সিআর সেভেন।'

রোনাল্ডো

বিরতির পর খেলা শুরু হলে ৪৬ মিনিটে এবার এগিয়ে যায় শাবাব আল আহলি। আবারও স্কোর শিটে নাম তোলেন ইয়াহিয়া। গোল খেয়ে পিছিয়ে পড়ে চাপে পড়ে য়ায় রোনাল্ডোরা। দল যখন হারের দ্বার প্রান্তে, তখনই ৮৮ মিনিটে সুলতান আল ঘানামের গোলে ম্যাচে ফেরে আল নাসের।

ম্যাচের অতিরিক্ত সময়ে নিজেদের চতুর্থটিও পেয়ে যায় আল নাসের। এবার রোনাল্ডোর সহায়তায় গোল করেন ব্রজোভিচ। শেষ পর্যন্ত ৪-২ ব্যবধানের জয়েই এসিএলের মূল পর্ব নিশ্চিত করে আল নাসর।
ভারত থেকে এএসিএলের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে মুম্বই সিটি এফসি।

রোনাল্ডো

গত মরসুমে লিগ শিল্ড জয়ী হওয়ার জন্য মুম্বই সরাসরি এসিএলের মূল পর্বে খেলার সুযোগ পাচ্ছে। দক্ষিণ পূর্ব এশিয়ার একমাত্র দল হিসাবে এশিয়ার সর্বোচ্চ লিগে খেলার সুযোগ পাচ্ছে মুম্বই। বাংলাদেশের বসুন্ধরা কিংস দল যোগ্যতা অর্জ‌ন করতে ব্যর্থ হয়েছে।

আগামী ২৪ অগাস্ট এসিএলের ড্র হবে। ফলে সৌদি আরবের চার ক্লাবের মধ্যে যে কোনও একটির মুখোমুখি হতে পারে মুম্বই। সৌদি আরব থেকে আল হিলাল, আল ইত্তিকাফ, আল ফায়াদের মতোই যোগ্যতা অর্জন করেছে‌ রোনাল্ডোদের আল নাসের। ফলে ইতিহাস তৈরি করতেই পারে মুম্বই। শেষ পর্য‌ন্ত রোনাল্ডোদের মুখোমুখি হওয়ারও একটা সম্ভাব‌না থাকছে মুম্বইয়ের সামনে।

মুম্বই

২০২২ সালে প্রথম ভারতীয় দল হিসাবে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে জয় পায় মুম্বই সিটি এফসি। ইরাকের এয়ার ফোর্স ক্লাবকে হারায় তাঁরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+