Cristiano Ronaldo: মাঠে ঢুকে রোনাল্ডোকে কোলে তুলে নিলেন ভক্ত, দেখুন ভিডিও
প্রিয় তারকাকে একবার ছোঁয়ার স্বপ্ন সব ভক্তেরই থাকে। ফুটবল মাঠে নিরাপত্তার কঠোর বেষ্টনী পেরিয়ে অনেক সমর্থকই ঢুকে পড়েন, কেউ প্রিয় নায়কের কাছে পোঁছাতে পারেন আবার কেউ তার আগেই ধরা পড়ে যান নিরাপত্তা রক্ষীদের হাতে। কিন্তু শনিবার রাতে পর্তুগাল বসনিয়া ম্যাচে যা ঘটল তা এক কথায় নজিরবিহীন।
বসনিয়ার বিরুদ্ধে পর্তুগালের ইউরো কোয়ালিফায়ার ম্যাচ চলাকালীন নিরাপত্তারক্ষীদের বুড়ো আঙুল দেখিয়ে মাঠের মধ্যে ঢুকে পড়েন রোনাল্ডোর এক ভক্ত। সকল বাধা টপকে পর্তুগিজ মহাতারকার কাছে পৌঁছেও যান ঔ ভক্ত। ভক্তটি শুধু রোনাল্ডোকে জড়িয়ে ধরেই খান্ত থাকলেন না । এরপর রোনাল্ডোর পা-ও স্পর্শ করেন ওই ফ্যান। তারপরই তিনি পর্তুগালের অধিনায়ককে কোলে তুলে নেন।

A pitch invader with Cristiano Ronaldo 😭 pic.twitter.com/xpc2GUnkgf
— TC (@totalcristiano) June 17, 2023
কার্যত নিরাপত্তাকে বুড়ো আঙুল দেখিয়ে মাঠেই রোনাল্ডোর সঙ্গে সময় কাটিয়ে ফেললেন ভক্তটি। এরপর নিরাপত্তারক্ষীরা ছুটে এলেও সহজে রোনাল্ডো ভক্তকে ধরতে পারেননি। নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীদের গোটা মাঠ ছুটিয়ে অবশেষে ধরা পড়েন রোনাল্ডোর সুপার ফ্যান।
Pitch invader just had to give Ronaldo a lift 😅
— Sportsman of the year (@savageoflagos) June 17, 2023
This fan 𝙧𝙚𝙖𝙡𝙡𝙮 took his opportunity when meeting Cristiano Ronaldo 🤣 pic.twitter.com/MEzNr0un5N
বসনিয়ার বিরুদ্ধে ৩-০ গোলে জয় পেল পর্তুগাল। ইউরো বাছাইপর্বে এ নিয়ে ৩ ম্যাচ খেলে ৩ টিতেই জয় পেয়েছে পর্তুগাল। ফলে ৯ পয়েন্ট নিয়ে জে গ্রুপের শীর্ষে অবস্থান করছে তারা। বার্নার্দো সিলভা প্রথমে দলকে এক গোলের লিড এনে দেওয়ার পর দ্বিতীয়ার্ধ্বে আরও দুই গোল করে ব্রুনো ফার্নান্দেসল। তবে এই ম্যাচে গোল পাননি রোনাল্ডো। বিশ্বকাপ ব্যর্থতার পর নতুন কোচ রবার্তো মার্টিনেজের অধীনে ইউরো ২০২৪-এর অধ্যায় শুরু করেছে পর্তুগাল।
A fan picking up Cristiano Ronaldo and then proceeds to do the Siiuuu with him 😂 pic.twitter.com/4PoGHGc3Cx
— Xav Salazar (@XavsFutbol) June 17, 2023
কিছুদিন আগেই বেজিংয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রীতি ম্যাচে একই ঘটনার সাক্ষী হন মেসিও। নিরাপত্তারক্ষীদের নজর এড়িয়ে মাঠে ঢুকে পড়েছিলেন ১৮ বছরের এক মেসি ভক্ত। ছুটে প্রিয় নায়কের কাছে পৌঁছে যান। আর্জেন্টিনার বিশ্বজয়ী অধিনায়ককে জড়িয়ে ধরেন মেসি-ভক্ত। বিশ্বকাপজয়ী অধিনায়ক হাসি মুখে তাঁকে কাছে আসতে দিয়েছিলেন।

-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications