রোনাল্ডোর পরবর্তী ক্লাব নিয়ে ধোঁয়াশা কাটছে না, আরও দুই ইউরোপীয় জায়ান্টের নাম সামনে এল
Cristian Ronaldo's transfer rumors are now the hot topic ahead of January Transfer Window. জাতীয় দল থেকে এখন অনেকটাই দূরে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।
লিওনেল মেসি এবং আর্জেন্টিনাকে ঘিরে যখন উৎসব মুখর আর্জেন্টিনা এবং বিশ্বের বিভিন্ন প্রান্তের ফুটবলপ্রেমীরা, তখন যেন অন্য গ্রহের প্রাণী ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। অথচ তিনিও এই বিশ্বকাপ জিততেই পা রেখেছিলেন কাতারে। মেসির মতো এটাও তাঁর শেষ বিশ্বকাপ। কিন্তু পর্তুগিজ কোচের ইগো শুধু রোনাল্ডোর স্বপ্নকেই শেষ করেনি সমাপ্তি ঘটিয়েছে পর্তুগালের অসংখ্য মানুষের স্বপ্নের।

জাতীয় দল থেকে এখন অনেকটাই দূরে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। বিশ্বকাপের মাঝেই তিনি সম্পর্ক ছিন্ন করেছেন ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে। এই অবস্থায় এখনও রোনাল্ডো সম্পর্কে একটাই আলোচনা হচ্ছে বিশ্ব ফুটবলে, সেটি তাঁর পরবর্তী গন্তব্য নিয়ে। এমনিতে রোনাল্ডোর কাছে দুই বছরে ৪০০ মিনিয়ান ডলারের অফার দিয়ে রেখেছে সৌদি আরের ক্লাব আল নাসের। বিখ্যাত স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা-ও জানিয়ে সৌদি আরবেই যাচ্ছেন সিআর ৭ এবং জানুয়ারির শুরুতেই তিনি যোগ দেবেন আরবের ক্লাব।
তবে, রোনাল্ডো কখনওই এই বিষয়ে সরাসরি কিছু বলেননি। শোনা যাচ্ছে ৩৭ বছর বয়সী এই মহা তারকাকে পাওয়ার জন্য ঝাঁপেয়েছে ইউরোপের একাধিক বিগ বাজেট ক্লাব। বিভিন্ন রিপোর্ট সূত্রে সামনে যে খবর আসছে তাতে চেলসি ইচ্ছা প্রকাশ করেছেন রোনাল্ডোকে সই করানোর ক্ষেত্রে। কিন্তু পাঁচ বারের ব্যালন ডি'ওর জয়ীকে চেলসির জার্সিতে খেলতে হলে নিজের মূল্য অনেকটাই কমাতে হবে। রোনাল্ডো একেবারেই তা করতে ইচ্ছুক নন, আবার ইউরোপ ছাড়তেও তিনি চাইছেন না। এর মাঝেই বিশ্বকাপ থেকে পর্তুগাল ছিটকে যাওয়ার পর রোনাল্ডো পারি দেন মাদ্রিদে এবং সেখানে তাঁর পুরনো ক্লাব রিয়াল মাদ্রিদের ফেসিলিটিতে অনুশীলন সারেন রোনাল্ডো। নিজেকে ফিট রাখতে তিনি বেছে নেন রিয়ালকেই। লস ব্ল্যাঙ্কসের সঙ্গে রোনাল্ডোর সম্পর্ক দুর্দান্ত। এই ক্লাবের ইতিহাসে সফলতম ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ফলে তাঁকে আবারও রিয়াল মাদ্রিদের জার্সিতে দেখা গেলে অবাক হওয়ার কিছু থাকবে না।
তবে, এখনও বেশি করে রোনাল্ডোর সঙ্গে জুড়ে রয়েছে আল নাসের ক্লাবের নামই। এই ক্লাবের কোচ রুডি গার্সিয়া। সম্প্রতি একটি সাক্ষাৎকারে গার্সিয়াকে এই বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বলেছেন, "আমি মনে করি যে কোনও কোচ খুশি হবে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর মতো বড় তারকাকে কোচিং করাতে পারলে এবং ২০২১-এর নভেম্বরে ইউনাইটেডে যাওয়ার ক্ষেত্রে অনেকটাই এগিয়ে গিয়েছিলাম আমি। আমি সব সময়ই মনে করি মহান ফুটবলারদের ম্যানেজ করাটা সহজ কারণ তারা অত্যন্ত মেধাবী, রোমাতে ফ্রান্সেসকো টোটির সঙ্গে এই জিনিসটা মিলিয়ে দেখেছি।"
ডেইলি মেলের রিপোর্ট অনুসারে নভেম্বরের প্রথম সপ্তাহে বায়ার্ন মিউনিখের সঙ্গে কথা হয়েছে রোনাল্ডোর এজেন্ট জর্জ মেন্ডিসের। যদিও জার্মান সংবাদমাধ্যমের সূত্রে বার্য়ান রোনাল্ডোকে নেওয়ার বিষয়ে আগ্রহ দেখায়নি। এ ছাড়া এমএলএস-এর একটি ক্লাবও রোনাল্ডোর বিষয়ে আগ্রহ দেখিয়েছে।












Click it and Unblock the Notifications