রোনাল্ডোকে চাঙ্গা করতে আসরে বোন, বার্তা ছুঁয়ে গেল হৃদয়

গত মরশুমে সেরা পারফরম্যান্সের জেরে ব্যালন ডি অর থেকে ফিফা বেস্ট ফুটবলার সব ব্যাগে পুড়েছেন , কিন্তু এবার যেন কীরকম শ্রীহণ পারফরম্যান্স সিআর সেভেনের। 

রক্তের সম্পর্ক, তার গুরুত্বই আলাদা। যখন পুরো দুনিয়া বিপক্ষে চলে যায় তখনই সামনে আসেন নিজের লোকরা। এমনিতে রোনাল্ডোর জীবনে তাঁর মায়ে-র উপস্থিতি জবরদস্ত তা সকলেই জানেন। কিন্তু এবার সামনে এলেন সিআর সেভেনের বোন।

রোনাল্ডোকে চাঙ্গা করতে আসরে বোন, বার্তা ছুঁয়ে গেল হৃদয়

ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে নিয়ে যখন বিতর্ক তুঙ্গে, তখন তাঁর পাশে দাঁড়ালেন বোন কাতিয়া আভেইরো। লা লিগায় গোল খরা তার মধ্যে বিভিন্ন ক্লাবের সঙ্গে তাঁর এজেন্টের কথা বলা সব নিয়ে জল্পনা তুঙ্গে। এই অবস্থায় ইনস্টাগ্রামে রোনাল্ডোর সঙ্গে ছবি পোস্ট করে এক বার্তা দিয়েছেন কাতিয়া। যেখানে তিনি রোনাল্ডোকে মনে করিয়ে দিয়েছেন, কত বার কত প্রতিকূল অবস্থা থেকে তিনি বেরিয়ে আসতে পেরেছেন।

রোনাল্ডোকে চাঙ্গা করতে আসরে বোন, বার্তা ছুঁয়ে গেল হৃদয়

রোনাল্ডোর বোনের লেখায় উঠে এসেছে পর্তুগিজ তারকার জীবনের উঁচু নীচু ভরা পথ পেরিয়ে এগিয়ে চলেছেন তার কথা ফুটে উঠেছে তাঁর বোনের আবেগপ্রবণ লেখার মধ্যে। সেই স্পোর্টিং লিসবন অ্যাকাডেমি থেকে শুরু করে পঞ্চম ব্যালন ডি'ওর- সবই জায়গা পেয়েছে এই লেখায়।

রোনাল্ডোকে চাঙ্গা করতে আসরে বোন, বার্তা ছুঁয়ে গেল হৃদয়

কাতিয়া লিখেছেন, 'তুমি যখন ১২ বছর বয়সে লিসবন অ্যাকাডেমিতে এসেছিলে, ওরা বলেছিল, আরে এতো মেদেইরার আর পাঁচটা ছেলের একজন। তুমি পাঁচ বছরের মধ্যেই সিনিয়র টিমে চলে এলে। তুমি যখন সিনিয়র টিমে নিজের দক্ষতা দেখাতে শুরু করলে, তখন সবাই বলল, আরে এ তো বল নিয়ে বেশি নাচানাচি করে। এর কয়েক মাস পরে তুমি ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে যোগ দিলে। রিয়াল মাদ্রিদ যখন তোমাকে নিল, তখন বলা হচ্ছিল, ওদের জার্সি বিক্রি করার জন্যই তোমাকে নিয়ে আসা হয়েছে। ২০০৯ সাল থেকে এর পর তুমি ৪১৮ ম্যাচে ৪২২ গোল করেছো।'

এ বারের খারাপ ফর্মের পরে অনেক সমালোচকই বলতে শুরু করেছেন, ও প্রায় শেষ। আর তাঁর বোন রোনাল্ডোর উদ্দেশে লিখেছেন, 'চিন্তা কোরো না। তুমি যখন জীবনের আইফেল টাওয়ারে আর একটা ট্রফি নিয়ে দাঁড়াবে, ওরা সবাই আবার আগ্রহ নিয়ে তোমাকে দেখবে।'

রোনাল্ডোকে চাঙ্গা করতে আসরে বোন, বার্তা ছুঁয়ে গেল হৃদয়

আসলে ধারাবাহিক ফর্মহীণতা মধ্যে দিয়ে যাচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। যে গত মরশুমেই ঝকঝকে পারফরম্যান্সের জেরে একের পর এক বর্ষসেরা ট্রফি ঘরে তুলেছেন। কিন্তু এই পৃথিবীতে যতক্ষণ আপনি পারফরম্যান্স করছেন ততক্ষণই আপনি রাজা। আর সেটাই হয়েছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে ঘিরে। এমনকি রোনাল্ডো ফ্যানরাও এই মুহূর্তে তাঁর ওপর বিরক্ত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+