রক্তাক্ত ভূস্বর্গে আই লিগ, মামলা গড়াতে পারে আদালতেও! কড়া হুমকি দিল মিনার্ভা পাঞ্জাব
পুলওয়ামার সন্ত্রাসবাদী হামলার ঘটনা পর শ্রীনগরে তাদের আই-লিগ ম্যাচ না খেলার জন্য রিয়েল কাশ্মীরকে ৩ পয়েন্ট দেওয়া হলে করলে মিনার্ভা পাঞ্জাব আদালতে যেতে পারে।
পুলওয়ামার সন্ত্রাসবাদী হামলার পরও শ্রীনগর থেকে আই লিগের ম্যাচ সরায়নি সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। রিয়াল কাশ্মীরের বিরুদ্ধে সোমবার (১৮ ফেব্রুয়ারি)-ই খেলার কথা ছিল মিনার্ভা পাঞ্জাবের। কিন্তু সন্ত্রাসের আবহে কাশ্মীরে ফুটবল খেলতে নারাজ মিনার্ভা। এই অবস্থায় তারা ম্যাচ না খেললে রিয়াল কাশ্মীরকে ৩ পয়েন্ট দিয়ে দেওয়া হতে পারে। কিন্তু সেক্ষেত্রে আদালতে যাওয়ার হুমকি দিল মিনার্ভা।

মিনার্ভার অভিযোগ, তারা আয়োজক রিয়াল কাশ্মীর ও এআইএফএফ-এর কাছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক বা সেনার তরফে ম্য়াচের নিরাপত্তা সংক্রান্ত লিখিত নিশ্চয়তা অনুমতিপত্র দাবি করেছিল। কিন্তু, সেই রকম কোনও লিখিত কাগজপত্র ফেডারেশন বা রিয়াল কাশ্মীর কেউই দিতে পারেনি।
এই অবস্থায় ঝুঁকি নিয়ে কাশ্মীরে তারা খেলতে যেতে পারবে না। এছাড়া বিদেশী খেলোয়াড়দেরও তাদের দেশের দূতাবাসগুলি বর্তমান পরিস্থিতিতে কাশ্মীরে যেতে না করেছে। তাদেরকে ক্লাব জোর করতে পারে না ভূস্বর্গে যাওয়ার জন্য। আইলিগ চ্যাম্পিয়নরা এও জানিয়েছে কাশ্মীরের বদলে অন্য যে কোনও স্থানে ম্যাচ দেওয়া হলে তাদের খেলতে বাধা ছিল না।
পুলওযামার আক্রমণের ঘটনার পরই মিনার্ভা ঘটনার তীব্র নিন্দা করে ফেডারেশনকে জানিয়ে দিয়েছইল এই ম্য়াচ তারা শ্রীনগরে খেলতে চায় না। বস্তুত ভারতীয় সেনা বাহিনীর সঙ্গে মিনার্ভা পাঞ্জাবের আবেগের যোগাযোগ রয়েছে। মিনার্ভা অ্যাকাডেমিতে এসএসবি ক্যাডেটদের ট্রেনিং হয়। তাঁদের ম্যাচের জার্সিতে লেখা থাকে 'ভারতীয় সেনা বাহিনীকে আমরা স্যালুট করি'। ফলে শুধু নিরাপত্তাগত দিক থেকে নয়, নীতি ও আবেগের দিক থেকেও তারা কাশ্মীরে ম্যাচ খেলতে যেতে নারাজ ছিল মিনার্ভা।
ইস্টবেঙ্গলও কাশ্মীরের বদলে অন্য কোথাও ম্যাচ করার জন্য় অনুরোধ করেছিল ফেডারেশনকে। ম্যাচ না সরায় অবশ্য এখন শ্রীনগরে খেলতে যেতে তাদের বাধঝা নেই জানিয়েছে লাল-হলুদ। কিন্তু মিনার্ভা পাঞ্জাবের বিবৃতি পরিষ্কার বিষয়টি এখানেই শেষ হচ্ছে না।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications