ক্রিকেটের পর এবার ফুটবল মাঠে করোনা আতঙ্ক: মাঠে নামবেন না রোনাল্ডোরা

ক্রিকেটের পর এবার ফুটবল মাঠে করোনা আতঙ্ক: মাঠে নামবেন না রোনাল্ডোরা

করোনা আতঙ্কের গ্রাসে গোটা বিশ্ব। চিনের পর পৃথিবীর অন্য দেশগুলিতেও এখন মারন রোগ করোনা ভাইরাস থাবা বসিয়েছে। চিনের পর জাপান, মালয়েশিয়া,থাইল্যান্ড, দুবাইয়ে করোনায় আক্রান্তের সংখ্যা প্রতিদিন বাড়ছে। ভারতেও এই মুহূর্তে ২৮ জন করোনা ভাইরাসে আক্রান্ত বলে জানা গিয়েছে। খেলার দুনিয়াতেও এই ভাইরাসের প্রভাব পড়েছে। ক্রিকেটের পর এবার ফুটবলে এই ভাইরাসের প্রভাব পড়ল।

মাঠে নামবেন না রোনাল্ডোরা

মাঠে নামবেন না রোনাল্ডোরা

করোনা আতঙ্কে মঙ্গলবার তুরিনে জুভেন্তাস বনাম এসি মিলানের ম্যাচ স্থগিত ঘোষণা করা হয়েছে।কোপা ইতালিয়া সেমিফাইনালের দ্বিতীয় লেগের ম্যাচে জুভেন্তাস বনাম মিলান ম্যাচ ছিল। ইতালির ক্লাব ফুটবলের সেমিফাইনালে এই ম্যাচটি বুধবার রাতে হওয়ার কথা ছিল। কিন্তু ইতালিতে এখন করোনা ভাইরাস থাবা বসানোর কারণে এই ম্যাচ আপাতত স্থগিত জানিয়ে দেওয়া হয়েছে। প্রথম লেগে দুই দলের মধ্যে ম্যাচ ১-১ ড্রয়ে শেষ হয়েছিল।

ইতালিতে মৃত্যের সংখ্যা

ইতালিতে মৃত্যের সংখ্যা

এখনও পর্যন্ত যা খবর, ইতালিতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৮০ জন মারা গিয়েছে। ইতালিতে এখন ২০০০ এর বেশি এই ভাইরাসে আক্রান্ত।

অন্য সেমিফাইনাল ম্যাচের কী আপডেট

অন্য সেমিফাইনাল ম্যাচের কী আপডেট

ইতালিয়ান কাপের অন্য সেমিফাইনালে নাপোলি ও ইন্টার মিলানের মধ্যে ম্যাচ রয়েছে। বৃহস্পতিবার ম্যাচটি নির্দিষ্ট সময়েই হওয়ার কথা রয়েছে। প্রথম লেগে নাপোলি ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে।

ক্রিকেটে প্রভাব

ক্রিকেটে প্রভাব

ফুটবলের আগে ক্রিকেটেও করোনা থাবা বসিয়েছে। ১৯ মার্চ থেকে ইংল্যান্ড দল শ্রীলঙ্কা সফরে আসছে। উপমহাদেশে ২ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে এসে ইংল্যান্ড দল কোনও ভাবে হ্যান্ডশেক করবে না বলে জানিয়েছেন রুট। হাত মুঠো করে তারা ফিস্ট করলেও সিরিজে হ্যান্ডশেকের প্রথা বাতিল করেছে ইংল্যান্ড। পুরোটাই করোনা ভাইরাসের আক্রমণে পড়া থেকে নিজেদের বাঁচাতে এমনটা করা হচ্ছে বলে জানানো হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+