করোনা ধাক্কা কাটিয়ে লা-লিগায় কবে নামছেন মেসিরা, লিগ শুরুর সবুজ-সংকেত

করোনা ধাক্কা কাটিয়ে লা-লিগায় কবে নামছেন মেসিরা, লিগ শুরুর সবুজ-সংকেত

বুন্দেসলিগা ,প্রিমিয়ার লিগের এবার এবার লা-লিগার ঘাটে কাঠির দামামা বেজে গেল। করোনা ভাইরাসের সংক্রমণে কারণে স্থগিত ছিল লা-লিগা। মেসি-বেল-বেঞ্জেমাদের মাঠে কবে দেখা যাবে একনজরে জেনে নেওয়া যাক।

স্পেনে করোনা পরিস্থিতি

গত ১৪ মার্চ, স্পেনে নোভেল করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ে সতর্কবার্তা জারি হয়। বিশ্বে করোনা সংক্রমণের মধ্যে স্পেন দ্বিতীয় স্থানে রয়েছে। স্পেনে ২ লক্ষ ৬৮ হাজারের বেশি নাগরিক সংক্রমিত হয়েছেন। মৃত্যু ২৬ হাজারের বেশি।

মাঠে নামার জন্য তৈরি মেসিরা

মাঠে নামার জন্য তৈরি মেসিরা

করোনা পরবর্তী সময়ে বিশ্বজুড়ে ফুটবল শুরুর দামামা বেজে গিয়েছে। চলতি মাসে বিশ্বের প্রথম ক্লাব হিসেবে বরুসিয়া ডর্টমুন্ড করোনা পরবর্তী সময় ফুটবল খেলা শুরু করছে। এরপর স্পেন-ইতালিতে ক্রমে ফুটবল চালু হওয়ার কথা। লা-লিগা শরুর আগে বার্সেলোনা-রিয়াল মাদ্রিদ ক্লাব প্রস্তুতির জন্যে মাঠে নেমে পড়েছে।

মেসি-মার্শেলোদের করোনা পরীক্ষা

স্পেনের সরকার ইতিমধ্যে করোনা পরবর্তী সময়ে ফুটবল শুরুর বিষয়ে সবুজ সংকেত দিয়েছে। স্থগিত লা-লিগায় ফুটবল খেলা শুরুর আগে মেসি-মার্শেলোদের কোভিড ১৯ পরীক্ষা হয়েছে।

লিওনেল মেসির করোনা পরীক্ষা

বার্সেলোনার জোয়ান গাম্পার ট্রেনিং গ্রাউন্ডে বার্সেলোনা-রিয়াল মাদ্রিদ সহ একাধিক দলকে ডেকে পাঠিয়ে করোনা পরীক্ষা করা হয়েছে। লিওনেল মেসির করোনা পরীক্ষা হয়েছে। সোয়াব নমুনা নেওয়া হয়। কার্ডিওগ্রাম, বিএমআই পরীক্ষাও হয়।

কবে থেকে শুরু হতে পারে লা-লিগা

ইউরোপের আরও একটা বড় লিগ এবার শুরু হওয়ার জন্যে প্রস্তুত। মাঠে নামার জন্য মেসিরা তৈরি আছেন। স্বাস্থ্য দপ্তরের সবুজ সংকেত পাওয়া গেলে ১২ জুন থেকে লা লিগা শুরু হতে পারে।

লা-লিগা কত ফুটবলারের করোনা টেস্ট হয়েছে

স্প্যানিশ লিগে খেলা প্রায় আড়াই হাজার ফুটবলারের করোনা টেস্ট হয়েছে। তার মধ্যে মাত্র আট জনের পজিটিভ নমুনা মিলেছে।

চিন্তা থাকলেও দমছে না লা-লিগা কতৃপক্ষ

স্প্যানিশ ঘরোয়া লিগে খেলা পাঁচ ফুটবলারের সংক্রমণ ধরা পড়েছে ও তিনজন সাপোর্ট স্টাফের করোনা রিপোর্ট পসিটিভ। তা সত্ত্বেও লা লিগা কর্তৃপক্ষ টুর্নামেন্ট শুরু করা নিয়ে হাল ছাড়ছে না।

মেসিদের আবার করোনা পরীক্ষা হবে

মেসিদের আবার করোনা পরীক্ষা হবে

এই সপ্তাহে ফুটবলারদের আবার করোনা টেস্ট করা হবে। এমনকি লা লিগা শুরুর ২৪ ঘণ্টা আগেও মেসিদের করোনা টেস্ট করার পরিকল্পনা আছে। স্বাস্থ্যের সঙ্গে কোনও ঝুঁকি নেওয়া হবে না বলে লা-লিগা কর্তৃপক্ষ জানিয়ে রেখেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+