বিসর্জনের দিন ফুটবল ফ্যানেদের মনে বিষাদের সুর, করোনায় আক্রান্ত ব্রাজিলের তারকা ফুটবলার
বিসর্জনের দিন ফুটবল ফ্যানেদের মনে বিষাদের সুর, করোনায় আক্রান্ত ব্রাজিলের তারকা ফুটবলার
ফের ফুটবল দুনিয়ায় করোনা থাবা। কোভিড-১৯ মারণ ভাইরাসের কড়াল গ্রাস থেকে কবে মুক্তি মিলবে জানা নেই। অজানা ভাইরাসের প্রতিষেধক তৈরিতে জান প্রাণ লড়িয়ে দিচ্ছেন বিজ্ঞানীরা। কিন্তু এরপরও ভাইরাসের গ্রাস থেকে পৃথিবীকে বাঁচানো যাচ্ছে না। ইতিমধ্যেই ইউরোপে বিভিন্ন দেশে করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে। এবার করোনায় আক্রান্ত প্রাক্তন তারকা ফুটবলার

করোনায় আক্রান্ত ব্রাজিলিয়ান
দশমীর সকালে বিসর্জনের সুরে উমাকে বিদায়ে জানানোর মাঝেই ফুটবল দুনিয়ায় খারাপ খবর। করোনা ভাইরাসে আক্রান্ত ব্রাজিল তথা বিশ্বফুটবলের কিংবদন্তি রোনাল্ডিনহো। ব্রাজিলিয়ান প্রাক্তন তারকা নিজেই করোনা আক্রান্ত হওয়ার কথা জানিয়েছেন।

তারকাকে নিয়ে উদ্বেগ কতটা
করোনা কোভিড ১৯ ভাইরাসে সংক্রমিত হলেও রোনাল্ডিনহোর শরীরে কোনও উপসর্গ নেই। রোনাল্ডিনহো অ্যাসিম্পটোমেটিক রয়েছেন। আপাতাত বাড়িতেই তার চিকিৎসরা চলছে। ব্রাজিলের হয়ে বিশ্বকাপ জয়ী ফুটবলার বাড়িতেই আইসোলেশনে রয়েছেন।

ব্রাজিলিয়ান তারকা কী জানালেন
সোশ্যাল মিডিয়ায় রোনাল্ডিনহো জানান, তিনি বেলো হরিজন্তে শহরে একটি অনুষ্ঠানে যান। সেখানেই তাঁর কোভিড পরীক্ষা করা হলে শরীরে করোনার উপস্থিতি ধরা পড়ে। সেই সঙ্গে ফ্যানেদের আশ্বস্ত করে ব্রাজিলিয়ান তারকা জানিয়েছেন, তাঁর শরীরে ভাইরাসের উপস্থিতির কোনও উপসর্গ নেই। ফ্যানরা তাঁর আরোগ্য কামনায় প্রার্থনা করায় সকলকে ধন্যবাদ জানিয়েছেন রোনাল্ডিনহো।

রোনাল্ডোর পর আক্রান্ত রোনাল্ডিনহো
প্রসঙ্গত চলতি মাসে এই নিয়ে ফুটবলদুনিয়া দুই তারকা ফুটবলার করোনা কবলে পড়লেন। ১৩ অক্টোবর বর্তমান ফুটবল তারকা পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর কোভিড সংক্রমণ ধরা পড়ে। এরপর ২৬ অক্টোবর ব্রাজিলের প্রাক্তন ফুটবলার রোনাল্ডিনহোর ভাইরাসে সংক্রমিত হওয়ার খবর মিলল।
কলকাতা থেকে জেলা - বাংলার দুর্গাপুজোর নানা মুহূর্তের ছবি দেখুন একনজরে












Click it and Unblock the Notifications