অবশেষে কেন স্বস্তিতে ফিরলেন মেসি, ভিডিওতে প্রকাশ পেল সেই মুহূর্ত

অবশেষে মাঠে ফিরলেন ফুটবলঈশ্বর মেসি, ছবিতে দেখুন লিওর ট্রেনিং মুহূর্ত, বার্সা দলের করোনা রিপোর্ট কী

অবশেষে মাঠে ফিরলেন ফুটবলঈশ্বর মেসি। করোনা ভাইরাসের প্রকোপ কাটিয়ে ধীরে ধীরে মাঠে ফুটবল ফিরতে চলেছে। জার্মানিতে ১৬ মে থেকে বুন্দেসলিগা শুরু। করোনা নির্মূল না হলে ফুটবলের আর্থিক ধাক্কা সামলাতে ইউরোপ জুড়ে মাঠে বল গড়ানোর দামামা বেজে গিয়েছে। এবার স্প্যানিশ লিগ শুরুর আগে প্রস্তুতিতে মেসি-সুয়ারেজরা।

দুদিনে আগে বার্সেলোনায় ফুটবলারদের করোনা পরীক্ষা

দুদিনে আগে বার্সেলোনায় ফুটবলারদের করোনা পরীক্ষা

দুদিন আগে বার্সেলোনা ফুটবল দলের করোনা পরীক্ষা হয়েছে। ক্লাবে ফুটবলার সহ পুরো দলের কোভিড ১৯ পরীক্ষা হয়েছে। বার্সেলোনার জোয়ান গাম্পার ট্রেনিং গ্রাউন্ডে বার্সেলোনা দলকে ডেকে পাঠিয়ে বুধবার করোনা পরীক্ষা করা হয়েছে।সেখানে লিওনেল মেসির করোনা পরীক্ষা হয়েছে।প্রত্যাক ফুটবলারের সোয়াব নমুনা নেওয়া হয়।

মেসিদের করোনা পরীক্ষার ফল কী

বার্সালোনা ফুটবল দল-কোচ-স্টাফদের প্রত্যেকেরই কোভিড ১৯ পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। ফলে দলের কাউকে নিয়ে কোনও আশঙ্কা নেই।

অবশেষে মাঠে ফিরলেন ফুটবলঈশ্বর মেসি

রিপোর্ট আসার পরই জোয়ান গাম্পার ট্রেনিং গ্রাউন্ডে লিওনেল মেসি-সহ পুরো বার্সেলোনা টিম প্র্যাক্টিসে নেমে পড়ে।করোনা উদ্বেগ কাটিয়ে বল পায়ে ফুটবল মাঠে ফিরতে পেরে স্বস্তিতে ফিরেছেন মেসি।

যদিও এখন কোনভাবে দলগত ট্রেনিং হচ্ছে না, বল পায়ে ফুটবলাররা ব্য়ক্তিগত ট্রেনিং করেছেন। সামাজিক দূরত্ব বজায় রেখে ট্রেনিং করা হয়।

প্রথমদিন কীভাবে ট্রেনিং হল

সকাল সাড়ে ন'টায় ফুটবলাররা মাঠে প্রবেশ করেন। ফুটবলাররা তিনটি মাঠে ভাগ করে ট্রেনিং শুরু করেন। প্রত্যেকের জন্যে ট্রেনিং সূচি বেধে দেওয়া হয়। করোনা সতর্কতায় স্বাস্থ্যবিধি মেনে দূরত্ব বজায় রেখে মেসি-সুয়ারেজরা ট্রেনিং করেন। ওউসমানে দেম্বেলে ছাড়া প্রথম টিমের সবাই প্র্যাক্টিস করেন। আনসু ফাতি, রিকি পুইগের মতো তরুণরা মাঠে ফিরলেন।

কবে শুরু লা-লিগা

স্পেনের সরকার ইতিমধ্যে করোনা পরবর্তী সময়ে ফুটবল শুরুর বিষয়ে সবুজ সংকেত দিয়েছে। জুন মাস থেকে লা-লিগায় ঢাকে কাঠি পড়তে পারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+