'নতুন শুরু'তে স্বস্তি ফিরল রোনাল্ডোর, করোনা নিয়ে ফুটবল ফ্যানদের জন্য দিলেন বিশেষ বার্তা

'নতুন শুরু'তে স্বস্তি ফিরল রোনাল্ডোর, করোনা নিয়ে ফুটবল ফ্যানদের জন্য দিলেন বিশেষ বার্তা

প্রাণঘাতী করোনার কারণে দীর্ঘ ১০ সপ্তাহ বল পায়ে মাঠে নামতে পারেননি। ফুটবলকে ঠিক কতটা মিস করছিলেন, মঙ্গলকার সকালে ক্লাবের ট্রেনিং সেন্টারে মেডিক্যাল পরীক্ষা শেষে মাঠে নামার ছাড়পত্র পেয়ে বুঝিয়ে দিলেন রোনাল্ডো।

চওড়া হাসি রোনাল্ডোর

প্রায় আড়াই মাস পরে ফুটবল মাঠে ফিরতে পেরে ৩৫ বছরের রোনাল্ডোর মুখে চওড়া হাসি।মঙ্গলবার তুরিনের প্রথম প্র্যাকটিস সেরে কোভিড পরবর্তী সময়ে হতাশ ফুটবল সমর্থকদের মুখ হাসি ফোটানোর চ্যালেঞ্জ নিয়ে ফেললেন ক্রিশ্চিয়ানো।

ফুটবল ফ্যানেদের জন্য বার্তা

করোনা উদ্বেগ কাটিয়ে মাঠে ফেরার দিন হাসিমুখে থামস আপ দেখিয়ে ছবি পোস্ট করেন রোনাল্ডো। পোস্টে রোনাল্ডো বলেছেন, ধৈর্য ধরলে কঠিন সময়কে ঠিক পার করা যায়! আজ সেই দিন।

ফের পিছিয়ে সিরি এ

করোনা উদ্বেগের কারণে রোনাল্ডোর মাঠে ফেরার দিনই সিরি এ লিগ নিয়ে দুঃসংবাদ। লিগ পিছিয়ে ১৫ জুনের পর শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সিরি এ লিগ কবে শুরু হওয়ার কথা ছিল

সিরি এ লিগ কবে শুরু হওয়ার কথা ছিল

ইউরোপের জার্মানিতে ইতিমধ্যে মাঠে বল গড়িয়েছে। এরপর ইতালিতে করোনা পরবর্তী সময় ফুটবলযজ্ঞ শুরু হওয়ার কথা ছিল।১৩ জুন থেকে ইতালির সিরি এ লিগে ঢাকে কাঠি পড়ার কথা ছিল। যদিও ইতালিতে এখন ১৪ জুন পর্যন্ত সব ক্রীড়া টুর্নামেন্ট স্থগিত রাখা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+