করোনা পরবর্তী সয়মে কলকাতার মাঠে বল গড়ানো দিয়েই শুরু হবে মরসুম, ফ্যানেদের জন্য সুখবর

করোনা পরবর্তী সয়মে কলকাতার মাঠে বল গড়ানো দিয়েই শুরু হবে মরসুম, ফ্যানেদের জন্য সুখবর

করোনা পরবর্তী সময়ে ভারতীয় ফুটবলে কবে বল গড়াবে জানা নেই। রাজ্যেও কোভিড পরিস্থিতি যেভাবে ভয়ানক হচ্ছে মাঠে বল গডা়নো নিয়ে নিশ্চিত কিছু বলা যাচ্ছে না। এই পরিস্থিতিতে আগামী দিনে বাংলা ফুটবলে বড় জোয়ার আসতে চলেছে।

কলকাতাতেই হবে দ্বিতীয় ডিভিশন আই লিগ

কলকাতাতেই হবে দ্বিতীয় ডিভিশন আই লিগ

ফেডারেশনের পক্ষ থেকে সরকারিভাবে জানিয়ে দেওয়া হয়েছে, এবছর কলকাতাতেই দ্বিতীয় ডিভিশন আই লিগ হতে চলেছে। শুক্রবার লিগ কমিটির বৈঠকে এ ব্যাপারে সিলমোহর পড়ে।

করনোর পর কলকাতায় বল গড়ানো দিয়ে মরসুম শুরু

করনোর পর কলকাতায় বল গড়ানো দিয়ে মরসুম শুরু

দ্বিতীয় ডিভিশন আই লিগ দিয়েই করোনা পরবর্তী সময় ভারতীয় ফুটবলে বল গড়াতে চলেছে। এই লিগ দিয়েই ফেডারেশনের বন্ধ থাকা ফুটবল মরসুম শুরু হচ্ছে। অর্থাৎ কলকাতার মাঠ থেকে কোভিড পরবর্তী ভারতীয় ফুটবলে মাঠে বল গড়াবে।

কলকাতার দুই দল খেলবে

কলকাতার দুই দল খেলবে

কলকাতা থেকে দ্বিতীয় ডিভিশন আই লিগে দুটি দল খেলবে। ভবানীপুর ও মহামেডান এই লিগে খেলতে চলেছে। দ্বিতীয় ডিভিশন আই লিগ জয়ী দল আসন্ন মরসুমের ১২ দলের আই লিগে খেলার যোগ্যতা পাবে। এর মধ্যে ১১ টি দলের নাম ফেডারেশন জানিয়ে দিয়েছে।

কবে শুরু লিগ

কবে শুরু লিগ

কলকাতা দ্বিতীয় ডিভিশন আই লিগ আয়োজন করার সুযোগ পাওয়ায় যথারীতি আইএফএ সচিব জয়দীপ মুখোপাধ্যায় উচ্ছ্বসিত। অক্টোবরে পুজোর আগে বা পুজোর পর নভেম্বরে দ্বিতীয় ডিভিশন আই লিগ শুরু হতে পারে।

কতদিনে টুর্নামেন্ট করার ভাবনা

কতদিনে টুর্নামেন্ট করার ভাবনা

কোভিড পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে ১০ দিনের মধ্য়ে টুর্নামেন্ট করার ভাবনা রয়েছে। কলকাতা ছাড়াও কল্যাণী ও বারাসতের মাঠে খেলানো ভাবনা রয়েছে।

 বাংলা ফুটবলে বড় জোয়ার

বাংলা ফুটবলে বড় জোয়ার

দ্বিতীয় ডিভিশন আই লিগের পর কলকাতাতেই আসন্ন মরসুমে আই লিগও হতে চলেছে। ফলে বলার অপেক্ষা রাখে না, করোনা পরবর্তী সময়ে এবছর বাংলা ফুটবলে জোয়ার আসতে চলেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+