ফের ফুটবল দুনিয়ায় করোনার থাবা, এবার ফিফার ঘরে কোভিড সংকট
ফের ফুটবল দুনিয়ায় করোনার থাবা, এবার ফিফার ঘরে কোভিড সংকট
ফের ফুটবলদুনিয়ায় করোনা থাবা। চলতি সপ্তাহে ব্রাজিলের বিশ্বকাপ জয়ী প্রাক্তন ফুটবলার রোনাল্ডিনহো করোনা ভাইরাসে আক্রান্ত হন। ফুটবল ফ্যানেদের কাছে সেই খবরের রেশ কাটতে না কাটতে বিশ্বফুটবলে ফের কোভিড সংক্রমিত হওয়ার খবর। এবার ফিফার ঘরে ভাইরাস সংকট।

ফিফার ঘরে করোনা থাবা
এবার করোনা ভাইরাসে আক্রান্ত হলেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। ফুটবলের আন্তর্জাতিক নিয়ন্ত্রক সংস্থার তরফে এখবর জানানো হয়েছে।

আপাতত আইসোলেশন, এখনই হাসপাতালে ভর্তি নয়
ফিফার পক্ষ থেকে জানানো হয়, ৫০ বছর বয়সী ইনফান্তিনোর হালকা উপসর্গ রয়েছে। শরীরে সামান্য উপসর্গ থাকার কারণে এখনই ইনফান্তিনোকে তাই হাসপাতালে ভর্তি করানো হয়নি। আপাতত তিনি সেল্ফ আইসোলেশনে রয়েছেন। অন্ততপক্ষে ১০ দিন তিনি কোয়ারান্টাইনে থাকবেন।

সচেতন থেকেও সংক্রমণের গ্রাসে রোনাল্ডো থেকে রোনাল্ডিনহো
প্রসঙ্গত আন্তর্জাতিক ফুটবলমহলে এটাই প্রথম করোনা হানা নয়, চলতি মাসেই ফুটবল গ্রহের বর্তমান ও প্রাক্তন দুই মহাতারকা পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও ব্রাজিলের রোনাল্ডিনহো কোভিড ১৯ ভাইরাসে সংক্রমিত হয়েছেন। বর্তমান ফুটবল তারকাদের মধ্য়ে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ছাড়া পল পোগবা, ইব্রাহিমোভিচের মতো তারকা ফুটবলাররাও করোনা সংক্রমিত হয়েছেন।

ইউরোপে করোনার দ্বিতীয় ঢেউ
প্রসঙ্গত ইউরোপের বিভিন্ন দেশে এখন করোনার দ্বিতীয় ঢেউ দেখা দিচ্ছে। ফিফার হেডকোয়ার্টার ইউরোপের শহর সুইজারল্যান্ডে গত শুক্রবার থেকে ২৩ হাজারেরও বেশি মানুষের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়েছে। তাঁদের মধ্য়ে ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো একজন।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications