Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Copa America : উরুগুয়ের বিরুদ্ধে এগিয়ে গিয়েও আত্মঘাতী গোলে ছন্দপতন চিলির

Copa America : উরুগুয়ের বিরুদ্ধে এগিয়ে গিয়েও আত্মঘাতী গোলে ছন্দপতন চিলির

কোপা আমেরিকার অতি গুরুত্বপূর্ণ ম্যাচে উরুগুয়ের বিরুদ্ধে এগিয়ে গিয়েও আত্মঘাতী গোলে ছন্দপতন ঘটল চিলির। নিজের গোলেই বল ঠেলে দিলেন স্ট্রাইকার আরতুরো ভিদাল। তাতে মৃয়মান হল এডুয়ার্দো ভার্গাসের খেটে করা গোল। এই ফলাফলের পর চলতি কোপা আমেরিকায় ৩ ম্যাচ খেলে ৫ পয়েন্ট আদায় করেছে চিলি। দুই ম্যাচ খেলে উরুগুয়ের পয়েন্ট এক।

Copa America : উরুগুয়ের বিরুদ্ধে এগিয়ে গিয়েও আত্মঘাতী গোলে ছন্দপতন চিলির

ম্যাচের শুরু থেকেই দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়। ৪-১-২-১-২ ছকে মাঠে নেমে ৫১ শতাংশ বলের দখল নিজেদের কাছেই রাখে লুইস সুয়ারেজের দল। ফলে প্রথামার্ধে গোলের সুযোগও বেশি তৈরি করে উরুগুয়ে। অন্যদিকে ৩-৪-১-২ ছকে প্রতি আক্রমণে উঠে মাঝে মাঝেই প্রতিপক্ষের রক্ষণভাগে কম্পন ধরাতে থাকে চিলি। ফলে দুই দলের লড়াই প্রথম থেকেই উপভোগ্য হয়ে ওঠে।

অতি মূল্যবান গোলটি আসে ম্যাচের প্রথমার্ধেই। গত ম্যাচের গোলদাতা ব্রেরেটনের পাস থেকে সফলতা হাসিল করেন এডু ভার্গাস। এরপর গোল শোধ দিতে মরিয়া উরুগুয়ের লাগাতার আক্রমণে কিছুটা হলেও চাপে পড়ে যায় চিলি। যদিও প্রথমার্ধে আর কোনও দলই গোল করতে পারেনি। তবে দ্বিতীয়ার্ধে ফের দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই শুরু হয়। লাগাতার গোলের সুযোগ তৈরি করে দুই দলই।

Copa America : উরুগুয়ের বিরুদ্ধে এগিয়ে গিয়েও আত্মঘাতী গোলে ছন্দপতন চিলির

আক্রমণ এবং প্রতি আক্রমণে খেলা উপভোগ্য হয়ে ওঠে। লুইস সুয়ারেজ, এডিনসন কাভানির মতো পিছিয়ে থাকা দলের তারকারা গোলের আশায় হন্যে হয়ে ওঠেন। সেই সময় বেশ কয়েকটি সেট পিসও পেয়ে যায় উরুগুয়ে। তেমনই এক আক্রমণ সামলাতে হিমশিম খেয়ে যায় চিলি। চাপে পড়ে আত্মঘাতী গোল করে দলকে বিপদের মুখে ঠেলে দেন স্ট্রাইকার আরতুরো ভিদাল।

ম্যাচের শেষ ১০ মিনিটে খেলায় অতিরিক্ত গতি সঞ্চার হয়। গোল করার খুব কাছে চলে গিয়েও ফিরে আসতে হয় উরুগুয়েকে। যদিও ১-১ গোলেই শেষ হয় ম্যাচ। তবে দুই দলের ফুটবলারদের ঐকান্তিকতা ও খেলার ধরনে মুগ্ধ হয়েছেন ফুটবল প্রেমীরা।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+