ইউরোর পর শুরু কোপা আমেরিকাও, জেনে নিন পূর্ণাঙ্গ ক্রীড়াসূচি

করোনা পরিস্থিতিতে থমকে থাকা ইউরো কাপ শুরু হয়ে গিয়েছে। এবার রবিবার থেকে ব্রাসিলিয়ায় কিক-অফ হচ্ছে কোপা আমেরিকার। করোনা পরিস্থিতিতে নানা টানাপোড়েনের পর ব্রাজিলে অনুষ্ঠিত হচ্ছে ১০ দলের এই টুর্নামেন্ট। যদিও ভারতীয় সময় অনুসারে কোপা আমেরিকা শুরু সোমবার ১৪ জুন রাত আড়াইটেয় ব্রাজিল-ভেনেজুয়েলা ম্যাচ দিয়ে। মোট চারটি শহরে হবে কোপা আমেরিকার ম্যাচ। তার মধ্যে রিও ডি জেনেইরোতে দুটি স্টেডিয়ামে খেলা হবে। ভারতীয় সময় অনুসারে কবে কোন ম্যাচ সেদিকে নজর রাখা যাক।

ব্রাজিলের গ্রুপে

ব্রাজিলের গ্রুপে

ব্রাজিলের সঙ্গে একই গ্রুপে রয়েছে ভেনেজুয়েলা, কলম্বিয়া, ইকুয়েডর ও পেরু। নেইমারদের গ্রুপে কবে কোন দল কার বিরুদ্ধে মুখোমুখি হবে একনজরে দেখে নেওয়া যাক।
সোমবার ১৪ জুন রাত আড়াইটে ব্রাজিল বনাম ভেনেজুয়েলা এবং ভোর সাড়ে ৫টা কলম্বিয়া বনাম ইকুয়েডর
শুক্রবার ১৮ জুন রাত আড়াইটে কলম্বিয়া বনাম ভেনেজুয়েলা এবং ভোর সাড়ে ৫টা পেরু বনাম ব্রাজিল
সোমবার ২১ জুন রাত আড়াইটে ভেনেজুয়েলা বনাম ইকুয়েডর এবং ভোর সাড়ে ৫টা কলম্বিয়া বনাম পেরু
বৃহস্পতিবার ২৪ জুন রাত আড়াইটে ইকুয়েডর বনাম পেরু এবং ভোর সাড়ে ৫টা কলম্বিয়া বনাম ব্রাজিল
সোমবার ২৮ জুন রাত আড়াইটে ব্রাজিল বনাম ইকুয়েডর এবং রাত আড়াইটে ভেনেজুয়েলা বনাম পেরু

আর্জেন্তিনার গ্রুপে

আর্জেন্তিনার গ্রুপে

আর্জেন্তিনার সঙ্গে একই গ্রুপে রয়েছে চিলি, প্যারাগুয়ে, বলিভিয়া ও উরুগুয়ে। লিওনেল মেসিদের গ্রুপে কবে কোন দল কার মুখোমুখি হবে এবার সেদিকে নজর রাখা যাক।
মঙ্গলবার ১৫ জুন রাত আড়াইটে আর্জেন্তিনা বনাম চিলি এবং ভোর সাড়ে ৫টা প্যারাগুয়ে বনাম বলিভিয়া
শনিবার ১৯ জুন রাত আড়াইটে চিলি বনাম বলিভিয়া এবং ভোর সাড়ে ৫টা আর্জেন্তিনা বনাম উরুগুয়ে
মঙ্গলবার ২২ জুন রাত আড়াইটে উরুগুয়ে বনাম চিলি এবং ভোর সাড়ে ৫টা আর্জেন্তিনা বনাম প্যারাগুয়ে
শুক্রবার ২৫ জুন রাত আড়াইটে বলিভিয়া বনাম উরুগুয়ে এবং ভোর সাড়ে ৫টা চিলি বনাম প্যারাগুয়ে
মঙ্গলবার ২৯ জুন ভোর সাড়ে ৫টা উরুগুয়ে বনাম প্যারাগুয়ে এবং ভোর সাড়ে ৫টা বলিভিয়া বনাম আর্জেন্তিনা

কোয়ার্টার ফাইনাল

কোয়ার্টার ফাইনাল

ভারতীয় সময় অনুসারে ৩ ও ৪ জুলাই হবে চারটি কোয়ার্টার ফাইনালের খেলা।
প্রথম কোয়ার্টার ফাইনাল ৩ জুলাই রাত আড়াইটে বি-২ বনাম এ-৩
দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল ৩ জুলাই ভোর সাড়ে ৫টা বি-১ বনাম এ-৪
তৃতীয় কোয়ার্টার ফাইনাল ৪ জুলাই ভোর সাড়ে ৩টে এ-২ বনাম বি-৩
চতুর্থ কোয়ার্টার ফাইনাল ৪ জুলাই সকাল সাড়ে ৬টা এ-১ বনাম বি-৪

সেমিফাইনাল ও তৃতীয় স্থান নির্ণায়ক

সেমিফাইনাল ও তৃতীয় স্থান নির্ণায়ক

সেমিফাইনাল ৬ জুলাই ভোর সাড়ে ৪টে প্রথম কোয়ার্টার ফাইনালের বিজয়ী বনাম দ্বিতীয় কোয়ার্টার ফাইনালের বিজয়ীর মধ্যে।
সকাল সাড়ে ৬টায় মুখোমুখি হবে তৃতীয় কোয়ার্টার ফাইনালের বিজয়ী ও চতুর্থ কোয়ার্টার ফাইনালের বিজয়ী।
তৃতীয় স্থান নির্ণায়ক ম্যাচ ১০ জুলাই ভোর সাড়ে ৫টা

ফাইনাল রিওতে

ফাইনাল রিওতে

রিও ডি জেনেইরোর মারাকানা স্টেডিয়ামে যবনিকা পড়বে এবারের কোপা আমেরিকার। ফাইনাল ভারতীয় সময় ১১ জুলাই ভোর সাড়ে ৫টা থেকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+