Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Copa America 2024: কোপা আমেরিকা ফাইনালে নজিরবিহীন বিশৃঙ্খলা, নির্ধারিত সময়ে শুরুই হল না মেসিদের ম্যাচ

কোপা আমেরিকা ফাইনাালে নজির বিহীন বিশৃঙ্খলা। মাঠের বাইরে সমর্থকদের অসন্তোষের জন্য ফাইনাাল ম্যাচ নির্ধারিত সময়ে শুর করা সম্ভবই হল না। নিনর্ধারিত সময়ের থেকে ১ ঘণ্টা ১৫ মিনিট পর ম্যাচ শুরু করার ঘোষণা করেন আয়োজকরা। ভারতীয় সময় অনুযায়ী যে ম্যাচটা ভোর ৫ টা ৩০ মিনিটে শুরু হওয়ার কথা ছিল, প্রথমে তা ৩০ মিনিট পরে তা আরও ৪৫ মিনিট পিছিয়ে দেওয়া হয়। ফলে ম্যাচ শুরু হবে সকাল ৬ টা ৪৫ মিনিটে।

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, ফাইনাল শুরু হওয়ার প্রায় দেড় ঘণ্টা আগে থেকে মায়ামির হার্ড রক স্টেডিয়ামের বাইরে সমর্থকেরা আসতে শুরু করেন। আর্জেন্টিনার থেকে কলম্বিয়ার সমর্থকদের সংখ্যা ছিল বেশি। তাঁদের মধ্যে অনেকেই ছিলেন, যাঁদের কাছে বৈধ টিকিট ছিল না। তাঁরাও স্টেডিয়ামে ঢোকার চেষ্টা করেন। ফলে হুড়োহুড়ি শুরু হয়। ব্যারিকেড ভেঙে পড়ে। নিরাপত্তারক্ষীরা সমস্যায় পড়েন।

Copa America 2024

স্টেডিয়ামের বাইরে এখনও বহু দর্শক দাঁড়িয়ে রয়েছেন। ভিতরে ঢোকার আবেদন করছেন তাঁরা। কিন্তু নিরাপত্তারক্ষীরা কোনও ঝুঁকি নিতে চাইছেন না। ফলে আপাতত গেট বন্ধই রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হলে ম্যাচ শুরু করতে চাইছেন না আয়োজকা। এমনকি মাঠে ঠিক সময়ে ওয়ার্ম আপও করতে নামতে পারেননির দুই দলের ফুটবলাররা।

সোশ্যাল মিডিয়ায় যে ভিডিও গুলি দেখা গিয়েছে, তাত সমর্থকরা স্টেডিয়ামের প্রধান ফটকগুলি ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা করছেন, পুলিশ সমর্থকদের আটকানোর চেষ্টা করার সময় বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে।পরে গেটটি তালাবদ্ধ করে দেওয়া হয়েছিল, ফলে পরিস্থিতি আরও জটিল হয়। কলম্বিয়ার ফ্যানেরা একে অপরের উপরে পড়ে গিয়েছেন। এরফলে অনেকেই অসুস্থ হয়ে পড়েন, তাদের চিকিৎসার জন্য পাঠানো হয়।


এই ঘটনায় খেলোয়াড়রাও চূড়ান্ত বিরক্ত হয়েছেন। কারণ তাঁদের পরিবারের সদস্যরা মাঠের বাইরে আটকে আছেন। কতটা অব্যবস্থা হলে এরকম হয় যে এরকম একটা টুর্নামেন্টের ফাইনালের আগে খেলোয়াড়রা নিজেদের উপর ফোকাস করতে পারছেন না। এই ঘটনার পর আমেরিকার ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন উঠে গেল। কীভাবে ২০২৬ সালে আমেরিকায় ফুটবল বিশ্বকাপের আয়োজন করা হবে, তা নিয়ে প্রশ্ন উঠে গেল।

কোপা আমেরিকা ফাইনালের আগে পর্যন্ত কলম্বিয়া এবং আর্জেন্টিনা পরস্পরের বিরুদ্ধে ৪৩টি ম্যাচ খেলেছে । এর মধ্যে ২৬ ম্যাচে জয় পেয়েছে আর্জেন্টিনা। ৯ ম্যাচে জয় পেয়েছে কলম্বিয়া। ৮ ম্যাচ অমীমাংসিভাবে শেষ হয়েছে। ফলে পরিসংখ্যান কিন্তু আর্জেন্টিনার পক্ষে। কলম্বিয়ার বিরুদ্ধে এই রেকর্ড বজায় রাখাই মেসিদের লক্ষ্য।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+