Copa America : হাড্ডাহাড্ডি ম্যাচে পেরুকে হারিয়ে তৃতীয় স্থানে শেষ করল কলম্বিয়া

Copa America : হাড্ডাহাড্ডি ম্যাচে পেরুকে হারিয়ে তৃতীয় স্থানে শেষ করল কলম্বিয়া

কোপা আমেরিকার তৃতীয় স্থান নির্ধারক ম্যাচে পেরুকে হারিয়ে দিল কলম্বিয়া। হাড্ডাহাড্ডি মোকাবিলা শেষ মিনিটের গোলে জিতল রেইনাল্দো রুয়েদার দল। ম্যাচ জুড়ে দুর্দান্ত খেলেও তিরে এসে তরী ডুবল পেরুর। ২-১ গোলের ফলাফলে শেষ হয় ম্যাচ। তবে দুই দলের আক্রমণ ও প্রতি আক্রমণে ম্যাচ উপভোগ্য হয়েছে বলা চলে।

Copa America : হাড্ডাহাড্ডি ম্যাচে পেরুকে হারিয়ে তৃতীয় স্থানে শেষ করল কলম্বিয়া

ব্রাসিলিয়ায় ম্যাচের শুরু থেকেই দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়। ৪-২-৩-১ ছকে মাঠে নামা পেরু বরং কলম্বিয়ার থেকে বেশি আক্রমণে ওঠে। প্রথমার্ধের শুরুতেই গোল করার মতো একাধিক সুযোগ তৈরি করে ফেলে পেরু। শুরুর দিকে বেশ কয়েকটি সহজ গোলের সুযোগ নষ্টও করে পরাজিত দল।

অন্যদিকে ৪-৪-১-১ ছকে দল সাজিয়ে মূলত ডিফেন্সিভ রণনীতিতে মাঠে নামা কলম্বিয়া প্রতি আক্রমণে উঠে একাধিকবার গোলের দরজা খুলে ফেলে। প্রতিবারই খুব কাছাকাছি গিয়েও ব্যর্থ হয়ে ফিরে আসতে হয় জাপাটা, কারডোনাদের। তবে ম্যাচের প্রথম গোলটি হাসিল করে পেরু। প্রথমার্ধের ৪৫ মিনিটে ইয়োশিমার ইয়োতুনের বূুট থেকে আসে সফলতা।

দ্বিতীয়ার্ধে দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই শুরু হয়। গোল শোধ দিতে মরিয়া কলম্বিয়া নিজেদের রণনীতি পাল্টে বারবার আক্রমণে উঠতে শুরু করে। এর ফলও তারা পেয়ে যায়। ম্যাচের ৪৯ মিনিটে জুয়ান কুয়াদ্রাদোর গোলে পেরুর সমান-সমান হয় কলম্বিয়া। এরপর খেলায় তীব্র গতি সঞ্চার হয়। আক্রমণে চাপ বাড়িয়ে ম্যাচের ৬৬ মিনিটে আরও একটি গোল পায় কলম্বিয়া। লুইস দিয়াজের বুট থেকে আসে সফলতা।

২-১ গোলে পিছিয়ে পড়ার পর এবার আক্রমণে ঝড় তোলে পেরু। ৮২ মিনিটের মাথায় কর্নার থেকে ভেসে আসা বলে মাথায় ছুঁয়ে পরাজিত দলের হয়ে গোল করেন গিয়ানলুকা লাপাদুলা। হাড্ডাহাড্ডি ম্যাচ টাইব্রেকারে শেষ হবে বলে যখন ভাবতে শুরু করেছে, তখনই শেষ মুহুর্তের বিশ্বমানের শটে গোল করে ম্যাচে নিজেদের জয় নিশ্চিত করে কলম্বিয়া। দ্বিতীয়ার্ধের সংযুক্ত সময়ে গোল করেন লুইস দিয়াজ।

ভারতীয় সময় রবিবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ চলতি কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিলের মুখোমুখি হবে আর্জেন্তিনা। রিও দে জেনেইরোর মারকানায় দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই আশা করছেন ফুটবল প্রেমীরা। উল্লেখ্য ২০০৭ সালের পর ফের কোপা আমেরিকার ফাইনালে মুখোমুখি হবে দুই চির প্রতিদ্বন্দ্বী দল। ২০১৯ সালের কোপার সেমিফাইনালে লিওনেল মেসির আর্জেন্তিনাকে হারিয়ে দিয়েছিল নেইমারের ব্রাজিল। এবার কী ফল হয়, সেটাই দেখার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+