Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Copa America : হাড্ডাহাড্ডি ম্যাচে ইকুয়েডরের বিরুদ্ধে জয় হাসিল কলম্বিয়ার, ফলাফল ১-০

হাড্ডাহাড্ডি ম্যাচে ইকুয়েডরের বিরুদ্ধে জয় হাসিল কলম্বিয়ার

করোনা ভাইরাসের জেরে এক বছর স্থগিত থাকার পর ব্রাজিলে শুরু হওয়া কোপা আমেরিকায় জয় দিয়েই অভিযান শুরু করল কলম্বিয়া। ইকুয়েডরের বিরুদ্ধে হাড্ডাহাড্ডি ম্যাচ ১ গোলের ব্যবধানে জিতল ওসপিনা শিবির। অন্যদিকে একাধিক সুযোগ নষ্টের খেসারত দিয়ে আফসোস যাচ্ছে না ইকুয়েডরের।

Copa America : হাড্ডাহাড্ডি ম্যাচে ইকুয়েডরের বিরুদ্ধে জয় হাসিল কলম্বিয়ার, ফলাফল ১-০

ব্রাজিলের কুইয়াবার এরিনা পান্তানালে কোপা আমেরিকার দ্বিতীয় ম্যাচে ইকুয়েডরের মুখোমুখি হয়েছিল কলম্বিয়া। ৪-৪-২ ছকে দল সাজিয়ে রণনীতি তৈরি করেছিলেন দুই দলের কোচই। ফলে আক্রমণ এবং পাল্টা আক্রমণে প্রথম থেকেই ম্যাচ আকর্ষণীয় হয়ে ওঠে। তবে তুলনায় কলম্বিয়ার থেকে বেশি আক্রমণে ওঠে ইকুয়েডর। প্রথমার্ধে গোলের সুযোগও বেশি তৈরি করে গুস্তাভো আলফারোর দল। বেশ কয়েকটি গোলের সুযোগ নষ্টও করে ইকুয়েডর।

তবে সুযোগ হাতছাড়া করেনি কলম্বিয়া। ৪২ মিনিটের মাথায় বোর্জার বাড়ানো বল জালে জড়াতে ভুল করেননি অ্যাটাকিং মিডফিল্ডার এডউইন কারদোনা। ১-০ গোলে পিছিয়ে থেকে প্রথমার্ধ শেষ করা ইকুয়েডর দ্বিতীয়ার্ধে গোলের জন্য হন্যে হয়ে ওঠে। তবে রক্ষণভাগে লোক বাড়িয়ে প্রতিপক্ষের সব আক্রমণই প্রতিহত করে কলম্বিয়া। বেশ কয়েকবার দলের নিশ্চিত পতন রুখে দেন গোলরক্ষক তথা অধিনায়ক ডেভিড ওসপিনা। উল্টে প্রতি আক্রমণে উঠে বেশ কয়েকবার ইকুয়েডরের রক্ষণভাগে কম্পন ধরিয়ে দেন কলম্বিয়ার ফুটবলাররা।

Copa America : হাড্ডাহাড্ডি ম্যাচে ইকুয়েডরের বিরুদ্ধে জয় হাসিল কলম্বিয়ার, ফলাফল ১-০

শেষ পর্যন্ত লড়াই চালিয়েও কোপা আমেরিকার গুরুত্বপূর্ণ ম্যাচে সমতা ফেরাতে ব্যর্থ হয় ইকুয়েডর। এই জয়ে ফলে ৩ পয়েন্ট নিয়ে টুর্নামেন্টের এ গ্রুপের দ্বিতীয় স্থানে অবস্থান করছে কলম্বিয়া। সমান পয়েন্ট নিয়েও গোল পার্থক্যে একধাপ এগিয়ে রয়েছে ব্রাজিল। কোনও পয়েন্ট না নিয়ে গ্রুপ তালিকার চার ও পাঁচ নম্বর স্থানে অবস্থান করছে যথাক্রমে ইকুয়েডর ও ভেনেজুয়েলা। মঙ্গলবার ভারতীয় সময় আড়াইটে নাগাদ চিলির মুখোমুখি হতে চলেছে আর্জেন্তিনা। দ্বিতীয় ম্যাচে বলিভিয়ার মুখোমুখি হতে চলেছে প্যারাগুয়ে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+