Copa Amecia : ইকুয়েডরের সঙ্গে ড্র করেই গ্রুপ অভিযান শেষ ব্রাজিলের, এবার শেষ আটের লড়াই
ইকুয়েডরের সঙ্গে ড্র করেই গ্রুপ অভিযান শেষ ব্রাজিলের
কোপা আমেরিকায় নিজেদের গ্রুপ পর্বের শেষ ম্যাচে ইকুয়েডরের সঙ্গে ড্র করল ব্রাজিল। এক গোলে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত আর ব্যবধান ধরে রাখতে পারেনি তিতের দল। ব্রাজিল কোয়ার্টার ফাইনালে পৌঁছে গিয়েছিল আগেই। ৪ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টুর্নামেন্টের প্রথম পর্ব শেষ করল আয়োজক দেশ। অন্যদিকে ৪ ম্যাচে খেলে ৩ পয়েন্ট নিয়েও শেষ আটে পৌঁছল ইকুয়েডর।

গোইয়ানিয়ায় অনুষ্ঠিত হওয়া ম্যাচে ৪-২-৩-১ ছকে একাদশ সাজিয়ে দল নামিয়েছিলেন ব্রাজিলের কোচ তিতে। ম্যাচে নেইমার ও জেসুসকে বিশ্রাম দিয়ে গ্যাব্রিয়াল বারবোসাকে সামনে খেলিয়ে রবের্ত ফিরমিনো, এভারটন ও লুকাস পাকুয়েতাকে খেলা তৈরির দায়িত্ব দেওয়া হয়েছিল। সেই রণনীতি প্রথমার্ধে বেশ সফলতার সঙ্গেই এগোয়। ফ্যাবিনিয়ো, ডগলাস লুইসদের দাপটে মাঝমাঠের দখল নিজেদের কাছে রেখে একের পর এক সুপরিকল্পিত আক্রমণ ইকুয়েডরের গোলমুখে তুলে আনছিল কোপা আমেরিকার ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।
ম্যাচের ৩৭ মিনিটে ফাউল থেকে ফ্রি কিক পেয়ে যায় ব্রাজিল। এভারটনের ভাসানো বলে মাথায় ছুঁয়ে আয়োজক দেশকে এগিয়ে দেন ডিফেন্ডার এদের মিলিতাও। এক গোলে পিছিয়ে পড়ে প্রথমার্ধে ইকুয়েডর গোল শোধের মরিয়া চেষ্টা চালালেও সফল হয়নি। বেশ কয়েকটি গোলের সুযোগও নষ্ট করে তারা। ফলে ব্যবধান অটুঁট রেখেই প্রথম ৪৫ মিনিট শেষ করতে সক্ষম হয় সেলকাওরা।
🇪🇨🇧🇷 ✅
— Copa América (@CopaAmerica) June 27, 2021
Mira los goles de los clasificados @CBF_Futebol y de @LaTri con nuestro ángulo exclusivo ⚽🎥#VibraElContinente #CopaAmérica
🇪🇨🇧🇷✅ Veja os gols em Goiânia pelo nosso ângulo exclusivo! ⚽🎥 #VibraOContinente pic.twitter.com/SmMTOTrkXE
দ্বিতীয়ার্ধেও বলের দখল নিজেদের কাছে রেখে প্রথম থেকেই আক্রমণে যেতে শুরু করে ব্রাজিল। ৪-৪-২ ছকে খেলা ইকুয়েডর রক্ষণাত্মক ছক থেকে বেরিয়ে মাঝেমাঝেই প্রতি আক্রমণে উঠে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের ডি বক্সে কম্পন ধরাতে থাকে। এবং সফলতাও হাসিল করে পিছিয়ে থাকা দল। ৫৩ মিনিটে গোল শোধ দিয়ে ম্যাচে ফিরে আসে ইকুয়েডর। ভ্যালেন্সিয়ার সহয়তাকে কাজে লাগিয়ে গোল করেন অ্যাঞ্জেল মেনা।
এরপরই খেলায় গতি সঞ্চার হয়। মাঝমাঠ এবং আক্রমণভাগে বেশ কয়েকটি পরিবর্তন ঘটান ব্রাজিলের কোচ। তাতে আক্রমণে কিছুটা হলেও ঝাঁঝ বাড়ে। তবু কাঙ্খিত গোল হাসিল করতে ব্যর্থ হয় সেলকাওরা। নিশ্চিত গোলের সুযোগ পেয়েও তা কাজে লাগাতে ব্যর্থ হন গ্যাব্রিয়াল বারবোসা, রবের্ত ফিরমিনো। বেশ কয়েকবার গোলের কাছে পৌঁছে ব্রাজিলকে নিশ্চিত পতনের মুখে ঠেলে দিয়েছিল ইকুয়েডরও। তাতে কাজের কাজ হয়নি।












Click it and Unblock the Notifications