Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Copa America : বিতর্কের আবহে কলম্বিয়াকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে নেইমারের ব্রাজিল

Copa America : হাড্ডাহাড্ডি ম্যাচে কলম্বিয়াকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে নেইমারের ব্রাজিল

কোপা আমেরিকার অতি গুরুত্বপূর্ণ ম্যাচ কলম্বিয়ার সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ে পর জয় হাসিল করতে হল ব্রাজিলকে। দ্বিতীয়ার্ধের দুই গোলের হাত ধরে পুরো তিন পয়েন্ট হাসিল করে টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল নেইমারের দল। দেশর মাটিতে চলতে থাকা কোপা আমেরিকায় তিন ম্যাচ খেলে ৯ পয়েন্টে দাঁড়িয়ে রয়েছে ব্রাজিল। চার ম্যাচ খেলে ৪ পয়েন্টে পৌঁছল কলম্বিয়া।

Copa America : বিতর্কের আবহে কলম্বিয়াকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে নেইমারের ব্রাজিল

রিও দে জেনেইরোতে হওয়া হাই-ভোল্টেজ মোকাবিলায় প্রথম থেকেই প্রাধান্য কায়েম থাকে ব্রাজিলের। ৪-৪-২ ছকে মাঠে নেমে বলের নিয়ন্ত্রণ নিজেদের কাছে রেখে এবং ছোট ছোট পাস খেলে কলম্বিয়ার বক্সের বিপজ্জনক জায়গায় বারবার ঢুকে পড়ছিলেন নেইমার, গ্যাব্রিয়াল জেসুসরা। ৪-৪-২ ছকেই প্রতি আক্রমণে উঠে ব্রাজিলের রক্ষণকে মাঝে মাঝেই বিপদের মুখে ঠেলে দিচ্ছিল কলম্বিয়া।

বিপদ ঘটল ৯ মিনিটের মাথাতেই। বাম দিকে থেকে কুয়াদরাদোর ভাসানো বল থেকে ব্যাক ভলিতে সুদর্শন গোল করেন লুইজ দিয়াজ। এক গোলে এগিয়ে যায় কলম্বিয়া। সেই ব্যবধানে প্রথমার্ধে শত চেষ্টা করেও ঘোচাতে পারেনি ব্রাজিল। ম্যাচের প্রথম ৪৫ মিনিটে বেশ কয়েকটি গোলের সুযোগ নষ্ট করেন নেইমাররা। হাফ চান্সকে ফুল করতে ব্যর্থ হন গ্যাব্রিয়াল জেসুসরা। তবে গোল শোধ দেওয়ার তাগিদ হলুদ জার্সির ফুটবলারদের মধ্যে চোখে পড়ে।

দ্বিতীয়ার্ধে গোলের জন্য মরিয়া ঝাঁপায় ব্রাজিল। সামনে থেকে দলের আক্রমণকে নেতৃত্ব দেওয়া নেইমার, সতীর্থ জেসুস, রিচার্লিসন, রবের্ত ফিরমিনোর সঙ্গে দুর্দান্ত বোঝাপড়ার মাধ্যমে বারবার কলম্বিয়ার বক্সে ঢুকে আলোড়ন তৈরি করতে থাকেন। মাঝমাঠ থেকে ক্যাসেমিরো, রিবেইরো, ফ্রেদদের নিখুঁত বল পাসিং ব্রাজিল স্ট্রাইকারদের কাজ আরও সহজ করে দিচ্ছিল। ফলে ম্যাচ থেকে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছিল কলম্বিয়া।

দ্বিতীয়ার্ধে একাধিকবার গোলের খুব কাছে পৌঁছেও ফিরে আসতে হয় ব্রাজিলকে। একবার কলম্বিয়ার গোলরক্ষক ওসপিনাকে পরাস্ত করেও নেইমারের শট বার স্পর্শ করে ফিরে আসে। ঘরের মাঠে ব্রাজিলের কাঙ্খিত গোল আসে ৭৮ মিনিটে। তা আবার তীব্র বিতর্কের আবহে। ডি বক্সের বাইরে থেকে নেওয়া নেইমারের ক্রশ রেফারির গায়ে লেগে ফ্রেদের পায়ে জমা হয়। ডান দিকের উইং বরাবর দাঁড়িয়ে থাকা লোদিকে পাস বাড়ান ব্রাজিলের মিডফিল্ডার। লোদির ভাসানো বলে মাথা ছুঁয়ে গোল করে ব্রাজিলকে ম্যাচে ফেরান রবের্ত ফিরমিনো।

গোল দেওয়া যায় কিনা, তা পুবর্বিচনা করেও ব্রাজিলের পক্ষেই সিদ্ধান্ত ঘোষণা করেন রেফারি। এতে ক্ষিপ্ত হয়ে ম্যাচের নিয়ন্ত্রককে ঘিরে ধরেন কলম্বিয়ার ফুটবলাররা। গোল বাতিলের জন্য বার বার আবেদন করতে থাকে রুয়েদার দল। তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন ব্রাজিলের ফুটবলাররা। ফল স্বরূপ অনেকটা সময় নষ্ট হয়ে যায়। তাই দ্বিতীয়ার্ধের সঙ্গে ১০ মিনিটের সংযুক্ত সময় যোগ করা হয়।

সেই মুহুর্তগুলিকে কাজে লাগায় ব্রাজিল। সংযুক্ত সময়েরও শেষ মিনিটে বাম দিক থেকে ভেসে আসা নেইমারের কর্নারে মাথা ছুঁয়ে ব্রাজিলকে জয়ের রসদ জুগিয়ে দেন ক্যাসেমিরো। ২-১ গোলে ম্যাচ জিতে পরের রাউন্ডে পৌঁছে যায় হলুদ-নীল জার্সির দল।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+