Copa America : রেকর্ড গড়ার ম্যাচে মেসির পাশে আগুয়েরো-দি মারিয়া, দ্বিতীয় রাউন্ডে আর্জেন্তিনা
Copa America : রেকর্ড গড়ার ম্যাচে আগুয়েরো-দি মারিয়েকে পাশে পেলেন মেসি, দ্বিতীয় রাউন্ডে আর্জেন্তিনা
দেশের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড গড়ার দিনে সার্জিও আগুয়েরো, আনহেল দি মারিয়াকে পাশে পেলেন লিওনেল মেসি। প্যারাগুয়েকে হারিয়ে কোপা আমেরিকা পরবর্তী রাউন্ডেও পৌঁছে গেল আর্জেন্তিনা। তিন ম্যাচ খেলে সাত পয়েন্ট নিয়ে গ্রুপ শীর্ষে অবস্থান করছে নীল-সাদা জার্সির দল। দুই ম্যাচ খেলে মাত্র তিন পয়েন্ট হাসিল করতে পেরেছে প্যারাগুয়ে।

প্যারাগুয়ে ম্যাচের আগে পর্যন্ত আর্জেন্তিনার হয়ে সর্বাধিক আন্তর্জাতিক ম্যাচ খেলার রেকর্ড ছিল হাভিয়ের মাশ্চেরানোর। একই আসনে আসীন হলেন লিওনেল মেসিও। কোপা আমেরিকায় প্যারাগুয়ের বিরুদ্ধে খেলতে নেমে আর্জেন্তিনার হয়ে ১৪৭তম ম্যাচ খেলে ফেললেন এলএম টেন। এই বিরাট বড় কীর্তির দিন গোল না পেলেও দলের জয়ে বড় ভূমিকা রাখলেন মেসি। বাঁ-পায়ের জাদুতে আরও একবার মুগ্ধ করলেন ফুটবল বিশ্বকে।
মেসির কেরিয়ারের ঐতিহাসিক দিনে আর্জেন্তিনার প্রথম একাদশে সুযোগ পান সার্জিও আগুয়েরো, আনহেল দি মারিয়া। তিন তারকার যুগলবন্দি চলতি কোপা আমেরিকায় প্রথমবার দৃষ্ট হল। ফলে প্যারাগুয়ের বিরুদ্ধে আর্জেন্তিনা বড় ব্যবধানে জিততে চলেছে বলে ভেবেই নিয়েছিলেন ফুটবল প্রেমীরা। ম্যাচ শুরুর বাঁশি বাজতেই নড়াচড়া শুরু করেছিলেন লিওনেল মেসি। ছান্দিক দি মারিয়া ও আগুয়েরো তাঁর কাজ সহজ করে দিচ্ছিল মাঝে মাঝেই। সবমিলিয়ে প্রথম থেকেই ছন্দবদ্ধ ফুটবল খেলতে শুরু করেছিল নীল-সাদা জার্সির দল। ব্রাসেলিয়ায় হওয়ায় এই ম্যাচে ৪-২-৩-১ ছকে দল সাজিয়েছিলেন আর্জেন্তিনার কোচ। আগুয়েরোকে সামনে খেলিয়ে মেসি এবং দি মারিয়াকে প্লে মেকারের কাজে ব্যবহার করা হয়। সেই পরিকল্পনা অনেকাংশে সফলও হয়।
¡LOS 11 DE LA ALBICELESTE! 🇦🇷
— Copa América (@CopaAmerica) June 21, 2021
Así jugará @Argentina frente a Paraguay 🇵🇾 por la tercera fecha de la CONMEBOL #CopaAmérica #VibraElContinente pic.twitter.com/4NRTcsX3ks
ম্যাচে খুব তাড়াতাড়ি গোলও পেয়ে যায় আর্জেন্তিনা। মেসি-দি মারিয়া যুগলবন্দিতে তৈরি হওয়া বল থেকে গোল করে দেশকে এগিয়ে দেন আলেকজান্দ্রো দারিয়ো গোমেজ। যাকে চলতি কোপায় আর্জেন্তিনার হয়ে শুরুর দুটি ম্যাচ খেলতে দেখা যায়নি। প্রথমার্ধেই প্যারাগুয়ের বিরুদ্ধে গোলর ব্যবধান আরও বাড়াতে পারত মেসির দল। সুযোগগুলি হাতাছাড়া করে আর্জেন্তিনা। ম্যাচের প্রথমার্ধে একাধিক গোলের সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেনি প্যারাগুয়েও।
#CopaAmérica 🏆
— Copa América (@CopaAmerica) June 22, 2021
🇦🇷🇵🇾 ¡HAY PARTIDO!
Los 22 jugadores que ya animan el gran duelo en Brasilia.#VibraElContinente pic.twitter.com/aORwTpg3yO
দ্বিতীয়ার্ধে দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়। বিশেষ করে ৫৯ মিনিটে আগুয়েরো, ৭২ মিনিটে গোমেজ এবং ৮১ মিনিটে দি মারিয়াকে তুলে নেওয়ার পর আর্জেন্তিনার আক্রমণের ধার কিছুটা হলেও কমে যায়। লিওনেল মেসি একা বেশ কয়েকটি দুর্দান্ত মুভ তৈরি করলেও সেগুলি কাজে লাগাতে পারেনি জয়ী দল। অন্যদিকে মরিয়া হয়ে ওঠা প্যারাগুয়ে দ্বিতীয়ার্ধে বেশ কয়েকবার গোলের কাছে পৌঁছে যায়। কখনও নিজেদের ভুলে তো কখনও আর্জেন্তাইন গোলরক্ষক ও ডিফেন্ডারদের দক্ষতায় এ যাত্রায় বেঁচে যায় মেসির দল।
#CopaAmérica 🏆
— Copa América (@CopaAmerica) June 22, 2021
¡VICTORIA ALBICELESTE! Estas fueron las acciones más destacadas del triunfo de @Argentina sobre la @Albirroja por 1-0 en el cierre de la fecha 3 de la CONMEBOL #CopaAmérica
🇦🇷 Argentina 🆚 Paraguay 🇵🇾#VibraElContinente #VibraOContinente pic.twitter.com/N5x07P8r0X
ম্যাচে ৪৯ শতাংশ বলের দখল নিজেদের কাছে রাখে আর্জেন্তিনা। গোলমুখে আটটি শট নেন মেসি, দি মারিয়া, আগুয়েরো শিবির। চারটি লক্ষ্যে রাখতে সক্ষম হয় জয়ী দল। পাসিং ফুটবলে আর্জেন্তিনাকে পিছনে ফেলে দিয়েছে প্যারাগুয়ে। নিজেদের মধ্যে মোট ৫১৩টি পাস খেলে পরাজিত দল। ৪০৩টি পাস খেলে মেসি বাহিনী।












Click it and Unblock the Notifications