Copa America 2024: কোপা আমেরিকার গ্রুপ বিন্যাস ঘোষণা, ব্রাজিল-আর্জেন্টিনার প্রতিপক্ষ কারা?
ঢাকে কাঠি পড়ে গিয়েছে কোপা আমেরিকার। আগামী বছর জুন মাসে মার্কিন মুলুকে বসতে চলেছে ফুটবলের অন্যতম মেগা ইভেন্ট। কোভিড অতিমারীর কারণে ২০২০ সালের কোপা আমেরিকা আয়োজিত হয়েছিল ২০২১ সালে, অর্থ্যাত তিন বছর ফের মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াইয়ে নামবেন মেসি-নেইমাররা। শুক্রবারই ঘোষিত হল এই প্রতিযোগিতার গ্রুপ বিন্যাস। কোন দল রয়েছে কোন গ্রুপে, বিস্তারিত তুলে ধরা হল এই প্রতিবেদনে।
গ্রুপ 'এ'-তে রয়েছে গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। মেসিদের খেলতে হবে পেরু, চিলি এবং কানাডা এবং ত্রিনিদাদ-টোবাগোর বিজয়ী দলের মধ্যে। গ্রুপ 'বি'-তে রয়েছে মেক্সিকো, ইকুয়েডর, ভেনেজুয়েলা, জামাইকা। গ্রুপ 'সি'-তে আয়োজক আমেরিকা যুক্তরাষ্ট্রকে খেলতে হবে পানামা, বলিভিয়া, উরুগুয়ের বিরুদ্ধে।

১৪টি শহরের নাম ঘোষণা করেছে কনমেবল। সেই শহরগুলি হল, লাস ভেগাস, আর্লিংটন, শার্লট, কানসাস সিটি (কানসাস), অরল্যান্ডো, কানসাস সিটি (মিসৌরি), মায়ামি, সান্টা ক্লারা, আটলান্টা, ইস্ট রুদারফোর্ড, হিউস্টন, অস্টিন, ইঙ্গলউড (ক্যালিফোর্নিয়া) ও গ্লেনডালে।
২০২৪ সালের ২০ শে জুন থেকে শুরু হচ্ছে ফুটবলের মেগা ইভেন্ট কোপা আমেরিকা । এ বারের কোপা আমেরিকাকে আরও আকর্ষণীয় করে তোলার জন্য বৃদ্ধি করা হয়েছে অংশগ্রহনকারী দলের সংখ্যা। লাতিন আমেরিকা ছাড়া মধ্য ও উত্তর আমেরিকার পাশাপাশি ক্যারাবিয়ান অঞ্চল থেকে এই টুর্নামেন্টে যোগ দেবে আরও ছয়টি দেশ। মোট ১৬ টি দলের মধ্যে হবে লড়াই।
এবারের কোপা আমেরিকার প্রথ ম্যাচ হবে আটলান্টার মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে। সেই ম্যাচে মাঠে নামবে গতবারের চ্যাম্পিয়ন লিওনেল মেসির আর্জেন্টিনা। আর ফাইনাল আয়োজিত হবে ফ্লোরিডার মায়ামির হার্ড রক স্টেডিয়ামে। বর্তমানে এই মায়ামি ক্লাবের হয়েই ফুটবল খেলেন মেসি। ফলে আর্জেন্টিনা যদি ফাইনালে পৌছায় তাহলে মেসি নিজের ক্লাবের মাঠে ফাইনাল খেলার সুযোগ পাবেন।
২০২৬ সালের বিশ্বকাপের আগে আয়োজক আমেরিকার কাছে এই টুর্নামেন্ট অনেক মহড়ার মতো। অন্যদিকে মেসির ২০২৬ বিশ্বকাপ খেলা নিয়ে অনিশ্চয়তা আছে। হতেই পারে এটাই রাজপুত্রের জাতীয় দলের জার্সিতে শেষ আন্তজার্তিক ইভেন্ট।












Click it and Unblock the Notifications