Copa America 2024: কোপায় জমজমাট কোয়ার্টার ফাইনালের ‌লড়াই, ব্রাজিল, আর্জেন্টিনার ম্যাচ দেখবেন কখন?

ইউরো কাপের মতোই জমজমাট কোপা আমেরিকাও। বর্তমানে বিশ্ব ফুটবলে চলছে দুই মহাদেশের শ্রেষ্ঠত্বের লড়াই। ইউরো কাপের গ্রুপ পর্বের পর প্রি-কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত হয়েছে তার পর কোয়ার্টার ফাইনা‌লের ৮ দল চূড়ান্ত হয়েছে। অন্যদিকে কোপা আমেরিকার ক্ষেত্রে গ্রুপ পর্ব থেকেই আট দল সরাসরি কোয়ার্টার ফাইনালের টিকিট পেয়েছে।

কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালের টিকিট পেয়েছে আর্জেন্টিনা, ইকুয়েডর, ভেনেজুয়েলা, কানাডা, কলম্বিয়া, পানামা, উরুগুয়ে, ব্রাজিল। এখান থেকেই চারটি দল শেষ চারের টিকিট পাবো। ইউরো যদি রাতের খেলা হয় কোপা অবশ্যই ভোর বেলার(ভারতীয় সময় অনুসারে)। আসন্ন সপ্তাহশেষে রাত-ভোর জমজমাট ফুটবল।

Copa America 2024

কোপা আমেরিকা কোয়ার্টার ফাইনালের আট দলের সাতটিকে পেয়ে গিয়েছিল আগেই। বুধবার সকালে কলম্বিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র করে অষ্টম দল হিসেবে শেষ আট খেলা নিশ্চিত করেছেন ব্রাজিল। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা অবশ্য গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারেনি। কলম্বিয়ার পরে থেকে গ্রুপ রানার্সআপ হয়ে উঠেছে কোয়ার্টার ফাইনালে।

টুর্নামেন্টের শুরু থেকেই দুর্দান্ত ফর্মে আছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তাদের গ্রুপে ছিল কানাডা, চিলি ও পেরু। তিন ম্যাচের সবকটিতেই জয় তুলে নিয়ে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে শেষ আট নিশ্চিত করে আলবিসেলেস্তেরা। কোয়ার্টার ফাইনালের প্রথম ম্যাচে আগামী শুক্রবার সকালে ইকুয়েডরের মুখোমুখি হবে লিওনেল স্ক্যালোনির দল। 'বি' গ্রুপে এক জয়, এক ড্র ও এক হারে ৪ পয়েন্ট নিয়ে শেষ আটে জায়গা করে নিয়েছে ইকুয়েডর।

আগামী ৫ জুলাই শুক্রবার ভারতীয় সময় সকাল ৬.৩০ মিনিটে কোপা আমেরিকার প্রথম কোয়ার্টার ফাইনাল। সেই ম্যাচে আর্জেন্টিনার মুখোমুখি হবে ইকুয়েডর। শেষ আটের ম্যাচে খেলতে পারবেন মেসি, যা নীল সাদা ব্রিগেডকে বাড়তি স্বস্তিতে রাখবে। শনিবার সকালে (ভারতীয় সময় অনুসারে ৬.৩০ মিনিট) দ্বিতীয় কোয়ার্টার ফাইনারলে মুখোমুখি কানাডা-ভেনেজুয়েলা।

রবিবার মধ্যরাতে(ভারতীয় সময় অনুসারে রাত ৩.৩০ মিনিটে) তৃতীয় কোয়ার্টার ফাইনালে পানামার মুখোমুখি কলম্বিয়া। রবিবার সকাল ৬.৩০ মিনিটে আবার ব্রাজিল খেলতে নামবে উরুগুয়ের বিপক্ষে। কোয়ার্টার ফাইনাললে অন্যতম শক্তিশালী দুই দল মুখোমুখি হবে। আগামী ১০ এবং ১১ জুলাই সেমিফাইনা্ল ম্যাচ অনুষ্ঠিত হবে।

কোয়ার্টার ফাইনাল সূচি

আর্জেন্টিনা-ইকুয়েডর (৫ জুলাই, ভারতীয় সময় সকাল ৬.৩০)
ভেনেজুয়েলা-কানাডা (৬ জুলাই, ভারতীয় সময় সকাল ৬.৩০)
কলম্বিয়া-পানামা (৭ জুলাই, ভারতীয় সময় রাত ৩.৩০ মিনিট)
উরুগুয়ে-ব্রাজিল (৭ জুলাই, ভারতীয় সময় সকাল ৬.৩০ )

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+