Copa America 2024: কানাডার বিরুদ্ধে গোল করেই রেকর্ড মেসির, স্পেনের নজির স্পর্শ করল আর্জেন্টিনা

কোপা আমেরিকাতে আর্জেন্টিনা জয়ের ধারা অব্যাহত রাখলেও গোল পাচ্ছিলেন না মেসি। চলতি কোপা আমেরিকায় একের পর এক সুযোগ পেয়েও মিস করেছেন আর্জেন্টাইন রাজপুত্র, ফলে রেকর্ডের খাতায় যুক্ত হচ্ছিল না নতুন কোনও লাইন। কিন্তু কানাডার বিরুদ্ধে সেমিফাইনাল ম্যাচে গোল করার সঙ্গে সঙ্গেই রেকর্ড বুকে নাম তুললেন মেসি।

কানাডার বিরুদ্ধে গোলের সঙ্গে সঙ্গেই এবারের কোপা আমেরিকায় প্রথম গোল করলেন আর্জেন্টাইন তারকা মেসি। গ্রুপ পর্ব এবং কোয়ার্টার ফাইনাল মিলে কোনও গোল পাননি তিনি। নামের পাশে ছিল মাত্র একটি অ্যাসিস্ট।

Copa America 2024

কানাডার বিরুদ্ধে গোলের মধ্য দিয়ে মেসি স্পর্শ করলেন নতুন মাইলফলক। ইরানের আল দায়িকে টপকে দ্বিতীয় সর্বোচ্চ আন্তর্জাতিক গোলদাতা হলেন আর্জেন্টিনার অধিনায়ক। ইরানের আলি দায়িকে টপকে মেসির গোলসংখ্যা এখন ১০৯। ১৮৬ ম্যাচ খেলে এই গোলগুলি করেন লিও। ২১২ ম্যাচে ১৩০ গোল করে সবার উপরে রয়েছেন মেসির সময়ে তাঁর অন্যতম প্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।

এখানেই শেষ নয় মেসির রেকর্ড আরও আছে। দ্বিতীয় ফুটবলার হিসেবে টানা ৬টি কোপা আমেরিকাতে গোল করার নজির গড়লেন মেসি। এই কৃতিত্ব রয়েছে একমাত্র ব্রাজিলের জিজিনিওর। কানাডার বিপক্ষে এই গোলের মধ্য দিয়ে ৩৮টি ভিন্ন ভিন্ন দেশের বিপক্ষে গোল করেছেন মেসি। প্রতিযোগিতামূলক খেলায় গোল পেয়েছেন ২১ টি ভিন্ন দেশের বিপক্ষে। আর ২০০৭ সাল থেকে এটি তার ৬ষ্ঠ কোপা আমেরিকায় গোল। কেবল ঘরের মাঠে ২০১১ সালে গোল পাননি এই আর্জেন্টাইন।

এই নিয়ে বড় টুর্নামেন্টের অষ্টম ফাইনাল খেলতে নামবেন মেসি। এর আগে নীল সাদা জার্সিতে ২০০৭ সালে কোপা আমেরিকা, ২০০৮ সালের অলিম্পিক, ২০১৫ সালে ফিফা বিশ্বকাপ, ২০১৫ এবং ২০১৬ সালে কোপা আমেরিকা ফাইনা্ল, ২০২১ সালে কোপা আমেরিকা ও ২০২২ সালে ফিফা বিশ্বকাপ ফাইনাল খেলেছেন মেসি। রবিবার আরও একটা ফাইনাল খেলতে নামবেন মেসি।

কানাডাকে হারিয়ে দেওয়ার পরই ১৬তম কোপা জয়ের দিকে আরও একধাপ এগিয়ে গেল আর্জেন্টিনা। স্পেনের পর দ্বিতীয় দল হিসাবে টানা তিনটি বড় টুর্নামেন্টের ফাইনালে খেলতে চলেছে আর্জেন্টিনা। এর আগে স্পেন ২০০৮ সালে ইউরো কাপ, ২০১০ সালে বিশ্বকাপ এবং ২০১২ সালে ইউরো কাপের ফাইনাালে খেলে এবং জেতে। অনুরূপ ভাবে আর্জেন্টিনা ২০২১ সালের কোপা আমেরিকা, ২০২২ সালের বিশ্বকাপ জিতেছে। এবার তারা কোপার ফাইনালের টিকিট পেল। ২০২২ কাতার বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল আর্জেন্টিনা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+