Copa America 2024: রাত পোহালেই আর্জেন্তিনা-ইকুয়েডর! কোপার কোয়ার্টার ফাইনালে মেসির খেলা নিয়ে ধোঁয়াশা

Copa America 2024: কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে ইকুয়েডরের বিরুদ্ধে নামবে গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্তিনা। ভারতীয় সময় ভোর সাড়ে ৬টা থেকে এই দ্বৈরথ।

ধারেভারে আর্জেন্তিনা শুরু করবে ফেভারিট হিসেবে। যদিও লিওনেল মেসির খেলা নিয়ে ধোঁয়াশা বজায় রাখল আর্জেন্তিনা শিবির।

Copa America 2024 -
AFP via Getty Images
Copa America 2024 -

চোটের কারণে পেরুর বিরুদ্ধে ম্যাচে খেলতে পারেননি আর্জেন্তিনার অধিনায়ক মেসি। অনুশীলন শুরু করেছেন। কিন্তু কোয়ার্টার ফাইনালে তিনি খেলতে পারবেন কিনা তা সুনিশ্চিতভাবে বলতে পারছেন না হেড কোচ লিওনেল স্কালোনি।

যদিও চলতি টুর্নামেন্টে গ্রুপ পর্বের তিন ম্যাচেই জয় পেয়েছে আর্জেন্তিনা। কানাডাকে হারিয়েছে ২-০ গোলে। চিলিকে ১-০ ব্য়বধানে। পেরুর বিরুদ্ধে জয় এসেছে ২-০ গোলে। মেসির অভাব বুঝতে না দিয়ে জোড়া গোল করেছিলেন লৌতারো মার্তিনেজ।

হিউস্টনে কোয়ার্টার ফাইনালে আর্জেন্তিনার নামার আগে কোচ স্কালোনি বলেন, আরও কয়েক ঘণ্টা অপেক্ষার পর সিদ্ধান্ত নেব। চোট সারিয়ে ফিট হওয়ার ক্ষেত্রে সময়টা খুব গুরুত্বপূর্ণ। মেসির চোট কতটা সেরেছে তা আরও কিছু সময় গেলে বুঝতে পারব। সেই ভিত্তিতেই সিদ্ধান্ত নেব।

স্কালোনি জানান, মেসিকে নামানোর চেষ্টা করা হবে। তবে তিনি যদি খেলতে না পারেন তাহলেও দলের স্বার্থে সেরা সিদ্ধান্তই নেওয়া হবে। মেসিকে অনুশীলনে দেখে, তাঁর সঙ্গে কথা বলেই তিনি চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বলে জানান আর্জেন্তিনার হেড কোচ।

মেসি না খেললে মার্তিনেজের উপরই ভরসা করতে হবে স্কালোনিকে। যিনি ইতিমধ্যেই চারটি গোল করে সর্বাধিক গোলদাতা হয়ে গিয়েছেন। কোপা আমেরিকার আগে ইকুয়েডরের বিরুদ্ধে ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি খেলেছিল আর্জেন্তিনা। তাতে জয় এসেছিল ১-০ গোলে। যদিও ইকুয়েডর দলে ভালো কোচ ও ফুটবলাররা থাকায় তাদের সমীহই করছেন স্কালোনি।

স্কালোনির কথায়, ইকুয়েডর কোপা আমেরিকায় সেরা দলগুলির মধ্যে অন্যতম। খেতাব জেতার বড় দাবিদার। যে কোনও দলই ফাইনালে পৌঁছে বিশ্বের সেরা দলগুলিকে খেতাব জয়ের চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারে। কলম্বিয়া-ব্রাজিল ম্যাচটিও খুব উচ্চমানের হয়েছে। উরুগুয়েও ভালো খেলছে।

এবারের কোপা আমেরিকায় চিলি ম্যাচে চোট লেগেছিল মেসির। তাঁর চোটের অবস্থা পর্যালোচনা করা হচ্ছে গুরুত্বের সঙ্গেই। ইকুয়েডরের বিরুদ্ধে ফ্রেন্ডলিতেও মেসি খেলেননি। সেই ম্যাচে মার্তিনেজ ও জুলিয়ান আলভারেজকে একসঙ্গে খেলিয়েছিলেন স্কালোনি।

ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি-সহ আর্জেন্তিনা নিজেদের শেষ ৮টি ম্যাচেই জিতেছে। স্কালোনির দল ইতিমধ্যেই সবচেয়ে বেশি টানা ম্যাচ জেতার রেকর্ড স্পর্শ করেছে। স্কালোনি কোচ হন ২০১৮ সালের সেপ্টেম্বরে। কোয়ার্টার ফাইনালে জিতলে একটানা সর্বাধিক ম্যাচ জেতার রেকর্ড দখলে নেবে স্কালোনির প্রশিক্ষণাধীন আর্জেন্তিনা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+