Copa America 2024: কোপা ফাইনালে বিরতি বৃদ্ধিতে অসন্তোষ কলম্বিয়ার! শাকিরার উপার্জন মাথা ঘুরিয়ে দেবে
Copa America 2024: কোপা আমেরিকার ফাইনালে হার্ড রক স্টেডিয়ামে মুখোমুখি আর্জেন্তিনা-কলম্বিয়া। খেলা শুরু ভারতীয় সময় কাল ভোর সাড়ে পাঁচটায়।
এই ফাইনালের বিরতিতে পারফর্ম করবেন শাকিরা। সে কারণে বিরতির সময় বৃদ্ধির পথে হেঁটেছে কনমেবল। যে সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করলেন কলম্বিয়ার হেড কোচ নেস্তর লোরেঞ্জো।
ফুটবল খেলার প্রথমার্ধের শেষে ১৫ মিনিটের বিরতি থেকে। সেটাই ফাইনালে বাড়িয়ে ২৫ মিনিট করার সিদ্ধান্ত নিয়েছে কনমেবল। এর কারণ, বিরতিতে সাংস্কৃতিক অনুষ্ঠান। যেখানে পারফর্ম করবেন কিংবদন্তি শিল্পী শাকিরা। তিনি উপার্জনও করবেন বিপুল পরিমাণ অর্থ।
আর্জেন্তিনার এক সংবাদমাধ্যমের দাবি, মিনিট পাঁচেক নিজের সেরা গানগুলি গাইবেন শাকিরা। সেজন্য তিনি ২ মিলিয়ন মার্কিন ডলার অর্থ উপার্জন করবেন। শাকিরার গান 'ওয়াকা ওয়াকা' বিশ্বকাপের আসর মাতিয়েছিল। কিন্তু তাঁর এই পারফরম্য়ান্স প্রভাব ফেলবে ফুটবলারদের উপর, দাবি কলম্বিয়ার হেড কোচের।
তিনি বলেছেন, শাকিরা ভালো শিল্পী। সকলেই উপভোগ করবেন তাঁর পারফরম্যান্স। কিন্তু এই সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য বিরতির সময় বৃদ্ধি কাঙ্ক্ষিত নয় একেবারেই। কেন না, আমরা জানি ড্রেসিংরুমে এই ১৫ মিনিটের বিরতি ফুটবলারদের রিকভারির জন্য কতটা গুরুত্বপূর্ণ।
ফলে অতিরিক্ত সময়ের বিরতি ফুটবলারদের কুল ডাউনের ক্ষেত্রে সমস্যা তৈরি করতে পারে বলে আশঙ্কা কলম্বিয়ার কোচের। যদিও এই সিদ্ধান্তে কোনও দল বাড়তি সুবিধা পাবে, তেমনটা মনে করছেন না লোরেঞ্জো। কিন্তু তাঁর মতে, ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে নিয়ম মেনেই সব কিছু হওয়া উচিত।
দেরিতে নামার জন্য আর্জেন্তিনা, চিলি, উরুগুয়ে, ভেনেজুয়েলাকে কনমেবলের শাস্তি ঘোষণার উদাহরণ টেনে লোরেঞ্জো বলেন, যেখানে ১৬ মিনিটে নামার জন্য গ্রুপ পর্বে শাস্তির কোপ নামে, সেখানে ফাইনালে যা পরিস্থিতি তাতে বিরতির পর তো মাঠে নামতে হচ্ছে ২০ মিনিট পর। এতে প্লেয়ারদের কন্ডিশনিংয়ের সমস্যা হতে পারে।
লোরেঞ্জো আর্জেন্তিনাকে হারিয়ে খেতাব জেতার বিষয়ে আত্মবিশ্বাসী। তিনি ভরসা রাখছেন নির্ভরযোগ্য তথা অভিজ্ঞ ডিফেন্ডার জেমস রদ্রিগেজের উপর। লোরেঞ্জোর কথায়, আমরা ভালো খেলছি বলেই এই জায়গায় এসেছি। তবে আর্জেন্তিনার বিরুদ্ধে আমাদের সেরা দক্ষতার চেয়েও কয়েক গুণ ভালো খেলতে হবে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত













Click it and Unblock the Notifications