Copa America 2024: মেসি মুখ খুললেন পেনাল্টি মিস নিয়ে, খুব রেগে গিয়েছিলেন কার উপর?
Copa America 2024: লিওনেল মেসির পেনাল্টি মিস। আর্জেন্তিনা কোপা আমেরিকা সেমিফাইনালে ওঠার পরও যা নিয়ে চর্চা অব্যাহত।
বিশেষ করে ইউরো কাপে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো পেনাল্টি মিস করার পর মেসির পানেনকা পেনাল্টি ক্রসবারে লাগে ইকুয়েডর ম্যাচে। যা দেখে নিজের উপরও রেগে গিয়েছিলেন মেসি।
লিসান্দ্রো মার্তিনেজের গোলে প্রথমার্ধে এগিয়ে ছিল আর্জেন্তিনা। দ্বিতীয়ার্ধে কেভিন রডরিগেজের গোলে সমতা ফেরায় ইকুয়েডর। তার আগে ইকুয়েডর অধিনায়ক পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন। নির্ধারিত সময় ফল ১-১ থাকায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে।
লিওনেল মেসি প্রথম শটটি নিতে গিয়েছিলেন। যদিও তাঁর শট গিয়ে সোজা লাগে ক্রসবারে। শেষ অবধি অবশ্য আর্জেন্তিনা টাইব্রেকারে জেতে ৪-২ ব্যবধানে। মেসি ম্যাচের পর বলেন, আমি দিবু (মার্তিনেজ) ও (গেরোনিমো) রুলির সঙ্গে কথা বলেই প্রথম শটটি নিতে যাই। প্র্যাকটিস করিনি, তাঁদের সঙ্গে কথা বলেই মারতে গিয়েছিলাম।
মেসির কথায়, আগে অনেক সময় ক্রস-শট নিয়েছি। ক্রস-শটের ক্ষেত্রে গোলকিপার ডাইভ দেন। সেজন্য একটু অন্যভাবে মারতে চেয়েছিলাম। যদিও তা উপর দিয়ে চলে যায়। ফলে খুব রাগ হয়েছিল। কেন না, বিশ্বাস ছিল আমি এই শটেই গোল করতে পারব।
আর্জেন্তিনার হেড কোচ লিওনেল স্কালোনি বলেন, আমরা দল হিসেবেই খেলেছি। সেই দলেরই অংশ মেসি। দল ভালো খেললে তিনিও ভালো খেলেন। আমরা সমষ্টিগত বিষয়কে গুরুত্ব দিই, ব্যক্তিগতভাবে কাউকে কোনও কিছুর থেকে আলাদা করি না।
হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ার পর পেরু ম্যাচে খেলতে পারেননি মেসি। চোট সারিয়ে ফিরেছেন কোয়ার্টার ফাইনালে। সেই চোটের কোনও প্রভাব মেসির খেলায় পড়েনি বলেই দাবি স্কালোনির। তিনি বলেন, লিও ভালোই খেলেছেন। প্রতিপক্ষও বিশেষ রণকৌশল নিয়েছিল। আমাদের যখন বলের দখল ছিল, তখন দুজন ডিফেন্ডার আক্রমণে এসেছেন। মেসি ম্যাচে চোটের কারণে কয়েকদিন বাইরে থাকলেও দলে সক্রিয় ছিলেন বলেও দাবি করেন স্কালোনি।













Click it and Unblock the Notifications