Messi On Copa America 2024: কোপা আমেরিকায় কাদের সমীহ মেসির? আর্জেন্তিনা দলে ভবিষ্যৎ নিয়ে বিরাট বার্তা

Messi On Copa America 2024: আর্জেন্তিনা কোপা আমেরিকা অভিযান শুরু করছে আটলান্টায় কানাডা ম্যাচ দিয়ে। খেলা শুরু ভারতীয় সময় কাল ভোর সাড়ে ৫টায়।

লিওনেল মেসির নেতৃত্বাধীন আর্জেন্তিনা এবার নামছে খেতাব দখলে রাখার লক্ষ্য নিয়ে। আগের সংস্করণে ব্রাজিলকে হারিয়ে কোপা জিতেছিল আর্জেন্তিনা। তারপর জেতে ২০২২-এর বিশ্বকাপও।

Messi On Copa America 2024

অনেকেই মনে করছেন, লিওনেল মেসি আর্জেন্তিনার জার্সি গায়ে শেষবার এমন বড় মাপের কোনও টুর্নামেন্টে নামছেন। কেন না, তিনি নিজেও নিশ্চয়তা দেননি পরের বিশ্বকাপে খেলতে পারবেন কিনা। এই আবহে মেসিকে ফের কোপা চ্যাম্পিয়ন করানো গোটা দলের কাছেই বড় মোটিভেশন।

গ্রুপ এ-তে কানাডার পাশাপাশি পেরু ও চিলির বিরুদ্ধে খেলবে কোপা আমেরিকা ও বিশ্বকাপ-জয়ীরা। লিওনেল মেসি অবশ্য বেশ সতর্ক। তিনি বলছেন, আমরা নিজেদের সেরা ভাবতে পারি বিশ্বকাপ জিতেছি বলে। কিন্তু তার মানে এটা নয়, স্রেফ বিশ্বকাপ জিতেছি বলেই কোপা আমেরিকাও হেলায় জিতে যাব।

মেসির কথায়, সব দলই শক্তিশালী। খুব বেশি ফারাক নেই। ফলে লড়াই ভালোই হবে। ইকুয়েডর দলে বরাবরের মতো এবারও প্রচুর তরুণ ফুটবলার রয়েছেন। তাঁরা শারীরিক গঠনের নিরিখে সুঠাম, নিজেদের লক্ষ্য বা পরিকল্পনা সম্পর্কে সচেতন। সেই সঙ্গে রয়েছে উরুগুয়ে, কলম্বিয়া। এবং অবশ্যই ব্রাজিল।

আর্জেন্তিনা দল এই বিষয়গুলি মাথায় রেখেই জয়ের ধারাবাহিকতা বজায় রেখে জোর দেবে বলে নিশ্চিত মেসি। বোঝাই যাচ্ছে প্রশ্রয় দিচ্ছেন না আত্মতুষ্টিকে। আগের কোপা আমেরিকায় ব্রাজিলকে মারাকানা স্টেডিয়ামে ১-০ গোলে হারিয়ে ২৮ বছরের খরা কাটিয়ে মেজর জিতেছিল আর্জেন্তিনা।

এবারও মেসিরা ফেভারিট হিসেবেই নামছেন। বিশ্বকাপ জেতার পর আর্জেন্তিনা বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে ৬টির মধ্যে ৫টিতেই জিতেছে। ফুটবলপ্রেমীরা অপেক্ষায় ফের ব্রাজিল-আর্জেন্তিনা ফাইনাল দেখার। ব্রাজিল অবশ্য পাচ্ছে না নেইমারকে, এই তারকা চোটের কারণে ছিটকে গিয়েছেন।

বিশ্বকাপে পেনাল্টিতে ক্রোয়েশিয়ার কাছে হেরে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছিল ব্রাজিল। বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে জিতেছে মাত্র ২টি ম্যাচ। মেসি অবশ্য ব্রাজিলকে খাটো করে দেখছেন না। তিনি বলেন, নেইমারের না থাকাটা দুর্ভাগ্যজনক। তবে ব্রাজিল দলে অন্য যে ফুটবলাররা রয়েছেন তাঁরাও যথেষ্টই ভালো। ব্রাজিল সব সময়ই আলাদা ধরনের লড়াই উপহার দেয়। খুব শক্তিশালী দল। তীব্র প্রতিদ্বন্দ্বিতা নিশ্চিত করে থাকে। আমাদের মতো তারাও কোপা আমেরিকা জিততে চায়।

মেসি পরবর্তী পরিকল্পনা ভুলে আপাতত কোপা আমেরিকা উপভোগ করতে চাইছেন। তিনি বলেন, দলের সঙ্গে কাটানো বিভিন্ন মুহূর্ত আমার কাছে খুব মূল্যবান। আমি জানি, সেই সফর শেষ হতে বেশি সময় বাকি নেই। তখন আমি এ সব কিছুই মিস করব।

এবার কোপা আমেরিকা হচ্ছে আমেরিকায়। মেসি মেজর লিগ সকারে খেলেন ইন্টার মায়ামির হয়ে। তিনি বলেন, ইউরোপীয় ফুটবল ছেড়ে এখানে খেলতে আসার সিদ্ধান্ত নেওয়া কঠিন ছিল। কিন্তু এখানে আসার পর দ্রুত মানিয়ে নিয়েছি। ট্রেনিং-সহ যাবতীয় প্রস্তুতিতেও সন্তুষ্ট মেসি। নিজের প্রতি যত্নও নিচ্ছেন বরাবরের মতো, হয়তো আরও বেশি। তাই আপাতত তিনি কোপাকেই পাখির চোখ করছেন, আর্জেন্তিনা দলে তাঁর ভবিষ্যৎ নিয়ে নয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+