Messi On Carboni: আর্জেন্তিনার ভবিষ্যতের তারকা কার্বোনি, কারণ বিশ্লেষণ করে বড় সার্টিফিকেট মেসির
Messi On Carboni: লিওনেল মেসি আর্জেন্তিনার হয়ে পরের বিশ্বকাপে খেলবেন কিনা তা স্পষ্ট নয়। মেসি নিজেও এ ব্যাপারে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি।
কোপা আমেরিকায় অনেক তরুণ ফুটবলারদের দিকে নজর থাকবে ফুটবলবিশ্বের। মেসি নজর রাখতে বলছেন ১৯ বছরের ভ্যালেন্টিন কার্বোনির উপর।
এবারের কোপা আমেরিকায় খেতাব দখলে রাখার লক্ষ্যে নামছে আর্জেন্তিনা। ব্রাজিলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল মেসির দেশ। তারপর বিশ্বকাপেও জেতে। দিয়েগো মারাদোনার পর আর্জেন্তিনার ফুটবল জগতে মহানক্ষত্র হয়ে উঠেছেন লিওনেল মেসি। কিন্তু তাঁর পর কে? তা নিয়েও চলছে চর্চা।
লিওনেল মেসির অবশ্য মনে ধরেছে কার্বোনিকে। গুয়াতেমালার বিরুদ্ধে ম্যাচে ৪-১ গোলে জিতেছে আর্জেন্তিনা। জোড়া গোল করেছেন মেসি ও লৌতারো মার্তিনেজ। কার্বোনি এই ম্যাচেই দেশের হয়ে প্রথমবার খেললেন। তাঁকে বক্সের মধ্যে নিকোলাস সামেওয়া ফাউল করায় পেনাল্টি পায় আর্জেন্তিনা। তা থেকে গোল করেন মার্তিনেজ।
ইতালিয়ান সেরি আ-তে মোঞ্জার হয়ে চলতি মরশুমে নজর কেড়েছেন কার্বোনি। দুটি গোল করেছেন, চারটি অ্যাসিস্ট। গত মার্চে ডাক পান লিওনেল স্কালোনির প্রশিক্ষণাধীন দলে। মেসি মনে করেন, কার্বোনির জন্য আন্তর্জাতিক ফুটবলেও উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করে আছে।
¡¡¡108 ES UNA LOCURA, LEO!!! Messi sigue haciendo HISTORIA con la Selección Argentina tras su doblete vs. Guatemala en Washington. pic.twitter.com/9eIy0TbPYa
— SportsCenter (@SC_ESPN) June 15, 2024
মেসি বলেন, বর্তমানে ভালো খেলছেন কার্বোনি। ভবিষ্যতেও ভালো খেলার সব গুণ রয়েছে। এর সুবিধা আদায় করে নিতে হবে। আমি তাঁকে অনূর্ধ্ব ২০ দলে দেখেছি। এখন যেভাবে তিনি খেলছেন, তাতে উন্নতি করেছেন অনেকটাই। খুব ভালো ছেলে, অনেক কিছু শিখেছেন, দারুণ কোয়ালিটি রয়েছে। তাঁর সঙ্গেই আমাদের দলে আরও অনেক ভালো ফুটবলার রয়েছেন।
কোপা আমেরিকায় ২১ জুন আর্জেন্তিনার গ্রুপ পর্বে প্রথম প্রতিপক্ষ কানাডা। আটলান্টায় সেই ম্য়াচটি জিতলে কোপা আমেরিকায় টানা ১৬টি ম্যাচ জেতার রেকর্ড গড়বে আর্জেন্তিনা। মেসির কথায়, আমরা সকলেই সেরাটা দিতে প্রস্তুত। জয়ের ধারাবাহিকতা অব্যাহত রাখাই লক্ষ্য।
আত্মঘাতী গোলে গুয়াতেমালার বিরুদ্ধে পিছিয়ে পড়েছিল আর্জেন্তিনা। তারপরও বড় ব্যবধানে জয় আত্নবিশ্বাস বাড়িয়েছে। টুর্নামেন্ট যত এগোবে তত চ্যালেঞ্জ কঠিন হবে। সেটা ধরে নিয়েই প্রস্তুত গতবারের চ্যাম্পিয়নরা।













Click it and Unblock the Notifications