Copa America 2024: মেসিদের খেতাব ধরে রাখার চ্যালেঞ্জ! কোপা আমেরিকা শুরু কবে থেকে? জানুন খুঁটিনাটি

Copa America 2024: কোপা আমেরিকা শুরুর আগে দুরন্ত ছন্দে আর্জেন্তিনা। আনহেল দি মারিয়ার গোলে হারিয়েছে ইকুয়েডরকে। আর্জেন্তিনার সামনে এবার কোপা আমেরিকা দখলে রাখার চ্যালেঞ্জ।

মার্কিন যুক্তরাষ্ট্রে বসতে চলেছে কোপা আমেরিকার আসর। ২১ জুন ভারতীয় সময় ভোর সাড়ে পাঁচটায় উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে আর্জেন্তিনা ও কানাডা।

Copa America 2024

আর্জেন্তিনার সঙ্গে গ্রুপ এ-তে রয়েছে কানাডা, চিলি ও পেরু। গ্রুপ বি-তে রয়েছে ইকুয়েডর, জামাইকা, মেক্সিকো ও ভেনেজুয়েলা। গ্রুপ সি-তে বলিভিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র, পানামা ও উরুগুয়ে। ব্রাজিলের সঙ্গে গ্রুপ ডি-তে রয়েছে কলম্বিয়া, কোস্টা রিকা ও প্যারাগুয়ে।

২১ জুন থেকে ৩ জুলাই অবধি চলবে গ্রুপ পর্বের খেলাগুলি। কোয়ার্টার ফাইনাল ৫, ৬ ও ৭ জুলাই। ১০ ও ১১ জুলাই হবে সেমিফাইনাল। তৃতীয় স্থান নির্ণায়ক ম্যাচ ১৪ জুলাই। ১৫ জুলাই হবে ফাইনাল। ভারতে কোপা আমেরিকার খেলাগুলি দেখা যাবে সোনি স্পোর্টস নেটওয়ার্কের চ্যানেল ও সোনি লিভ অ্যাপে।

একনজরে কোপা আমেরিকার সূচি:

শুক্রবার, ২১ জুন, ভোর সাড়ে ৫টা: আর্জেন্তিনা বনাম কানাডা
শনিবার, ২২ জুন, ভোর সাড়ে ৫টা: পেরু বনাম চিলি
রবিবার, ২৩ জুন, ভোর সাড়ে ৩টে: ইকুয়েডর বনাম ভেনেজুয়েলা
ভোর সাড়ে ৬টা: মেক্সিকো বনাম জামাইকা
সোমবার, ২৪ জুন, ভোর সাড়ে ৩টে: মার্কিন যুক্তরাষ্ট্র বনাম কলম্বিয়া
ভোর সাড়ে ৬টা: উরুগুয়ে বনাম পানামা
মঙ্গলবার, ২৫ জুন, ভোর সাড়ে ৩টে: কলম্বিয়া বনাম প্যারাগুয়ে
ভোর সাড়ে ৬টা: ব্রাজিল বনাম কোস্টা রিকা
বুধবার, ২৬ জুন, ভোর সাড়ে ৩টে: পেরু বনাম কানাডা
ভোর সাড়ে ৬টা: চিলি বনাম আর্জেন্তিনা
বৃহস্পতিবার, ২৭ জুন, ভোর সাড়ে ৩টে: ইকুয়েডর বনাম জামাইকা
ভোর সাড়ে ৬টা: ভেনেজুয়েলা বনাম মেক্সিকো
শুক্রবার, ২৮ জুন, ভোর সাড়ে ৩টে: পানামা বনাম মার্কিন যুক্তরাষ্ট্র
ভোর সাড়ে ৬টা: উরুগুয়ে বনাম বলিভিয়া
শনিবার, ২৯ জুন, ভোর সাড়ে ৩টে: কলম্বিয়া বনাম কোস্টা রিকা
ভোর সাড়ে ৬টা: প্যারাগুয়ে বনাম ব্রাজিল
রবিবার, ৩০ জুন, ভোর সাড়ে ৫টা: আর্জেন্তিনা বনাম পেরু এবং কানাডা বনাম চিলি
সোমবার, ১ জুলাই, ভোর সাড়ে ৫টা: মেক্সিকো বনাম ইকুয়েডর এবং জামাইকা বনাম ভেনেজুয়েলা
মঙ্গলবার, ২ জুলাই, ভোর সাড়ে ৬টা: বলিভিয়া বনাম পানামা এবং মার্কিন যুক্তরাষ্ট্র বনাম উরুগুয়ে
বুধবার, ৩ জুলাই, ভোর সাড়ে ৬টা: ব্রাজিল বনাম কলম্বিয়া এবং কোস্টা রিকা বনাম প্যারাগুয়ে।

৫ ও ৬ জুলাইয়ের কোয়ার্টার ফাইনাল শুরু ভারতীয় সময় সকাল সাড়ে ৬টায়। ৭ জুলাই দুটি কোয়ার্টার ফাইনাল ভোর সাড়ে ৩টে ও সাড়ে ৬টা থেকে। ২টি সেমিফাইনাল, তৃতীয় স্থান নির্ণায়ক ও ফাইনাল ম্যাচ শুরু ভারতীয় সময় ভোর সাড়ে ৫টা থেকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+