Copa America 2024: কোপা আমেরিকা থেকে ছিটকে গেল আয়োজক মার্কিন যুক্তরাষ্ট্র, শেষ আটে উরুগুয়ে ও পানামা

Copa America 2024: কোপা আমেরিকায় গ্রুপ পর্বের বাধা টপকাতে পারল না আয়োজক মার্কিন যুক্তরাষ্ট্র। উরুগুয়ের কাছে মার্কিন যুক্তরাষ্ট্রের হার ০-১ গোলে।

মার্কিন-বাহিনীর টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার কারণ যদি এই পরাজয় হয়, তার সঙ্গে যুক্ত হলো বলিভিয়ার বিরুদ্ধে পানামার ৩-১ গোলে জয়।

Copa America 2024
Getty Images
Copa America 2024

গ্রুপ সি-র শীর্ষে থেকেই শেষ আটে গেল উরুগুয়ে। ৩ ম্যাচের থেকে ৯ পয়েন্ট সংগ্রহ করে। পানামা ৩ ম্যাচে ৬ পয়েন্ট পেয়ে দখলে নিল দ্বিতীয় স্থান। মার্কিন যুক্তরাষ্ট্রের ৩ ম্যাচে ৩ পয়েন্ট। বলিভিয়া একটি ম্যাচেও জিততে পারেনি।

গ্রুপ পর্বের শেষ ম্যাচে ফাইনাল থার্ডের দুর্বলতা ভোগায় উরুগুয়ে ও মার্কিন যুক্তরাষ্ট্রকে। এই ম্যাচটি ড্র হলে বা উরুগুয়ে হেরে গেলেও তাদের শেষ আটে যাওয়া আটকাতো না। কেন না, এই ম্যাচের আগেই উরুগুয়ের দখলে ছিল ২ ম্যাচে ৬ পয়েন্ট, গোলপার্থক্য ৭। পানামার তিন ম্যাচের পর গোলপার্থক্য দাঁড়াল ১, পয়েন্ট ৬। মার্কিন যুক্তরাষ্ট্রর পয়েন্ট ছিল ৩, গোলপার্থক্য ১।

৬৬ মিনিটের মাথায় মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে একমাত্র গোলটি করেন মাতিয়াস অলিভেরা। গ্রুপ ডি-র রানার আপের বিরুদ্ধে তাদের খেলতে হবে কোয়ার্টার ফাইনাল। এখনও অবধি ২ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে কলম্বিয়া, ব্রাজিল রয়েছে দুইয়ে ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে। পয়েন্ট তালিকার দলগত অবস্থান না বদলালে উরুগুয়ে-ব্রাজিল দ্বৈরথেরই সম্ভাবনা থাকছে।

মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ম্যাচে টিম রিমের সঙ্গে সংঘর্ষের পর কনকাসনের আশঙ্কায় মাঠ ছাড়তে হয় উরুগুয়ের ম্যাক্সিমিলানো আরাউজোকে। এই ম্যাচ চলাকালীনই খবর আসে পানামার বিরুদ্ধে বলিভিয়া সমতা ফিরিয়েছে। সেক্ষেত্রে সুবিধা হতো মার্কিন যুক্তরাষ্ট্রের।

কিন্তু সেই আশা ছিল ক্ষণস্থায়ী। একদিকে অলিভেরার গোলে পিছিয়ে পড়ে মার্কিন যুক্তরাষ্ট্র। অন্যদিকে, বলিভিয়ার বিরুদ্ধে ৩-১ গোলে জয় ছিনিয়ে নেয় পানামা। হোসে ফাজার্দো নেলসনের গোল এগিয়ে দেয় পানামাকে। ৬৯ মিনিটে সমতা ফেরাট ব্রুনো মিরান্দো। ৭৯ মিনিটে এদুয়ার্দো গুয়েরোরো ও ইনজুরি টাইমে সিজার আউগুস্তো ইয়ানিস ভেলাস্কো গোল করে পানামার বড় ব্যবধানে জয় সুনিশ্চিত করেন।

উরুগুয়ে কোপা আমেরিকা জিতেছে ১৫ বার। আর্জেন্তিনাও ১৫ বার কোপা আমেরিকা জিতেছে। উরুগুয়ে অবশ্য সর্বশেষ কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হয় ২০১১ সালে। ১৯৫৯ সালের পর এই প্রথম তারা টানা তিনটি ম্যাচ জিতে অভিযান শুরু করল। অন্যদিকে, প্রথম ম্যাচ জেতার পর এই প্রথম কোনও আন্তর্জাতিক টুর্নামেন্টের গ্রুপ পর্বের বাধা টপকাতে পারল না মার্কিন যুক্তরাষ্ট্র।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+