Copa America 2024: আর্জেন্তিনার বিরুদ্ধে সেমিফাইনালে খেলতে হবে সেরা ম্যাচ, দলকে বার্তা কানাডা কোচের

Copa America 2024: কোপা আমেরিকার সেমিফাইনালে গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্তিনার মুখোমুখি হচ্ছে কানাডা। ফেভারিট আর্জেন্তিনাই।

চলতি কোপা আমেরিকায় আর্জেন্তিনার কাছে প্রথম ম্যাচেই কানাডা হেরেছিল। সেমিফাইনালে নিজেদের আন্ডারডগ মানতে অস্বীকার না করলেও জয়ের আশা ছাড়ছে না কানাডা।

Copa America 2024
Getty Images
Copa America 2024

গ্রুপ পর্বে আর্জেন্তিনার কাছে ২ গোলে হারার পর পেরুর বিরুদ্ধে ১-০ গোলে জয় পেয়েছিল কানাডা। এরপর কানাডা-চিলি দ্বৈরথ শেষ হয় গোলশূন্যভাবে। কোয়ার্টার ফাইনালে ভেনেজুয়েলা-কানাডা ম্যাচ ১-১ গোলে অমীমাংসিত থাকার পর টইব্রেকারে কানাডা জেতে ৪-৩ গোলে।

কনকাকাফ (CONCACAF)-এর চতুর্থ দেশ হিসেবে কানাডা কোপা আমেরিকার সেমিফাইনালে উঠেছে। মেক্সিকো (১৯৯৩ সালে রানার-আপ), মার্কিন যুক্তরাষ্ট্র (১৯৯৫ তৃতীয়) ও হন্ডুরাস (২০০১ সালে তৃতীয়)-এর পর। কোপা অভিষেকেই সেমিফাইনালে পৌঁছেছে তৃতীয় দেশ হিসেবে।

কানাডা কোচ জেসি মার্শ বলেছেন, আর্জেন্তিনার বিরুদ্ধে আমাদের সেরা ম্যাচটি খেলতে হবে। যা যথেষ্ট নাও হতে পারে। তবু আমরা জেতার জন্যই ঝাঁপাব। কানাডার অধিনায়ক আলফন্সো ডেভিসও সর্বশক্তি নিয়ে ঝাঁপানোর প্রত্যয় দেখিয়ে বলেছেন, গ্রুপ পর্বে আমরা আর্জেন্তিনার বিরুদ্ধে ভালো খেলেছিলাম। তবে কাঙ্ক্ষিত ফলাফল সুনিশ্চিত করতে পারিনি।

কানাডার গোলরক্ষক ম্যাক্সিমে ক্রেপেউ আর্জেন্তিনার বিরুদ্ধে ৬টি দারুণ সেভ করেছিলেন। আর্জেন্তিনা যে ছন্দে রয়েছে তাতে সেমিফাইনালেও কানাডার গোলরক্ষককে সদাসতর্ক থেকে যে দুর্গ আগলাতে হবে, তা বলার অপেক্ষা রাখে না। আর্জেন্তিনা শেষ আটটি মেজর টুর্নামেন্টের সাতটিতেই সেমিফাইনালে উঠেছে। শুধু ২০১৮ সালের বিশ্বকাপেই পারেনি। কনকাকাফ প্রতিপক্ষের বিরুদ্ধে শেষ ১০টি ম্যাচেই আর্জেন্তিনা জিতেছে। তার মধ্যে শেষ ৬টি ম্যাচে কোনও গোল হজম না করেই।

কোপা আমেরিকায় গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্তিনা শেষ পাঁচটি সংস্করণের মধ্যে চারবার সেমিফাইনাল খেলেছে। তার মধ্যে মাত্র দু-বার সেমিফাইনালে হেরেছে (২০০৪-এ কলম্বিয়া ও ২০১৯ সালে চিলির কাছে)। এই পরিস্থিতিতে কানাডা জিতলে নিশ্চিতভাবেই হবে অঘটন।

কানাডার বিরুদ্ধে এবারের কোপায় আর্জেন্তিনা দ্বিতীয়বার নামছে। ১৯৯৩ সালে নতুন ফরম্যাট চালুর পর এই নিয়ে পঞ্চমবার একই সংস্করণে একই প্রতিপক্ষের বিরুদ্ধে আর্জেন্তিনাকে ২ বার খেলতে হচ্ছে। তার মধ্যে গ্রুপ পর্বের পাশাপাশি ১৯৯৩ সালে কলম্বিয়া ও ২০১৫ সালে প্যারাগুয়ের বিরুদ্ধে সেমিইনাল এবং ১৯৯৩-এ মেক্সিকো ও ২০১৬ সালে চিলির বিরুদ্ধে ফাইনাল খেলেছিল।

অপ্টার (Opta)-র ভবিষ্যদ্বাণী সেমিফাইনালে আর্জেন্তিনার জেতার সম্ভাবনা ৭৬.৭ শতাংশ, কানাডার ৯ শতাংশ। ম্যাচের ফয়সালা পেনাল্টি শ্যুটআউটে যাওয়ার সম্ভাবনা ১৩.৬ শতাংশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+