Copa America 2024: মেসিদের বাঁচালেন মার্তিনেজ! ইকুয়েডর কাঁটা সরিয়ে কোপা আমেরিকার শেষ চারে আর্জেন্তিনা

Copa America 2024: কোপা আমেরিকার সেমিফাইনালে পৌঁছে গেল আর্জেন্তিনা। পেনাল্টি শ্যুটআউটে ইকুয়েডরকে ৪-২ ব্যবধানে হারিয়ে। যদিও লিওনেল মেসিদের খেলা মন ভরাতে পারল না।

নির্ধারিত সময় খেলার ফল ছিল ১-১। কোপা আমেরিকায় অতিরিক্ত সময়ের নিয়ম নেই। ফলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। মেসিদের শেষ চারে নিয়ে গেল এমিলিয়ানো মার্তিনেজের অনবদ্য গোলকিপিং।

Copa America 2024

হ্যামস্ট্রিংয়ের চোট সারিয়ে মেসি এদিনের ম্যাচ খেললেও গোল পেলেন না। চেনা ছন্দেও পাওয়া যায়নি আর্জেন্তিনার অধিনায়ককে। মিস করলেন পেনাল্টিও। ৩৫ মিনিটে তিনি কর্নার নিলে অ্য়ালেক্সিস ম্যাক অ্যালিস্তার প্রথমে হেড দিলে বল পেয়ে যান লিসান্দ্রো মার্তিনেজ। তিনি হেডেই গোল করে এগিয়ে দেন আর্জেন্তিনাকে।

ইকুয়েডরের অধিনায়ক এনার ভ্যালেন্সিয়ার শট পোস্টে প্রতিহত হওয়ার পর দ্বিতীয়ার্ধের ইনজুরি টাইমে গোল করে সমতা ফেরান কেভিন রডরিগেজ। ৬০ মিনিটের মাথায় ইকুয়েডরের কর্নার বিপন্মুক্ত করতে গেলে দে পলের হাতে বল লাগে। তার জন্য পেনাল্টি পায় ইকুয়েডর। কিন্তু ভ্যালেন্সিয়ার শট পোস্টে গিয়ে লাগে।

পেনাল্টি শ্যুটআউটে লিওনেল মেসি প্রথম শটটি নিতে যান। তা ক্রসবারে লেগে ফিরে আসে। এরপর ইকুয়েডরের প্রথম দুটি স্পট-কিক (অ্যাঞ্জেল মেনা ও অ্যালান মিন্ডার শট) রুখে দেন মার্তিনেজ। মেসি মিস করার পর আর্জেন্তিনাকে এগিয়ে থাকতে সাহায্য করে জুলিয়ান আলভারেজ ও ম্যাক অ্যালিস্তারের গোল। গঞ্জালো মন্তিয়েলের গোলে আর্জেন্তিনা এগিয়ে যায় তিন-একে।

ইকুয়েডরের দুটি গোল করেছেন জন ইয়েবোহ ও জর্ডি কাইসেডো। এরপর নিকোলাস ওতামেন্ডি গোল করতেই আর্জেন্তিনার সেমিফাইনালে ওঠা নিশ্চিত হয়ে যায়। সেমিফাইনালে আর্জেন্তিনা খেলবে ভেনেজুয়েলা বনাম কানাডা ম্য়াচের বিজয়ীদের বিরুদ্ধে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+