Copa America 2024: ৮০ মিনিট পর শুরু হল ফাইনাল ম্যাচ, প্রথমার্ধে গোল করতে ব্যর্থ দুই দলই
দর্শক বিশৃ্ঙ্খলা পর্ব শেষে শুরু হল কোপা আমেরিকা ফাইনাল। প্রথমার্ধ শেষে ম্যাচের ফল ০-০ ভাবেই। নির্ধারিত সময়ের থেকে ১ ঘণ্টা ১৫ মিনিট পর ম্যাচ শুরু হল মেগা ফাইনাল। ভারতীয় সময় অনুযায়ী যে ম্যাচটা ভোর ৫ টা ৩০ মিনিটে শুরু হওয়ার কথা ছিল, প্রথমে তা ৩০ মিনিট পরে তা আরও ৪৫ মিনিট পিছিয়ে দেওয়া হয়। ফলে ম্যাচ শুরু হয় সকাল ৬ টা ৪৫ মিনিটে।
৪-৪-২ ছকে দল নামান আর্জেন্টিনা কোচ স্কালোনি, অন্যদিকে, ৪-২-৩-১ ছকে খেলতে শুরু করে কলম্বিয়া।ম্যাচের শুরুতেই আক্রমণ আর্জেন্তিনা। দ্রুত গোল তুলে নেওয়ার রণকৌশল নেয় নীল সাদা। কারণ গোল দেরিতে এলেই চাপ বাড়াবে কলম্বিয়া। এরই মধ্যে প্রথম সুযোগ আসে কলম্বিয়ার দিয়াজের কাছে ম্যাচের ছয় মিনিটে তাঁর শট রুখে দেন মার্টিনেজ।

হামেস রদ্রিগেজকে প্রথম থেকেই কড়া নজরে রাখেন আর্জেন্টিনার ডিফেন্ডাররা। হামেসকে ধরতে গিয়ে যথেষ্ট চাপে পড়ছে আর্জেন্তিনার ডিফেন্স, তা বোঝা গেল তাঁকে যেভাবে ফাউল করা হল। ম্যাচের ১৯ মিনিটে মেসি একটা গোলমুখী শট নেন, কিন্তু বিপক্ষের ফুটবলারের গায়ে লেগে সেই বল গোল ঢোকার আগেই ধরে নেন কলম্বিয়ান গোলরক্ষক। মেসি-ডি মারিয়ার যুগলবন্দিতে গোল এল না।
ম্যাচের ৩৫ মিনিটে চোট পান মেসি, যন্ত্রনার কাতরাতে দেখা যায় লিওকে। মাঠের মধ্যেই মেডিকেল টিম তাঁর চিকিৎসা করেন। যদিও ফের খেলতে শুরু করেন আর্জেন্টাইন অধিনায়ক। প্রথম পর্বের মেসিকে খুব একটা ছন্দে পাওয়া গেল না। খুব বেশি সুযোগও পেলেন না।ফলে গোল শূন্য ভাবেই শেষ হল প্রথম ৪৫ মিনিটের ম্যাচ।
ম্যাচের বিতরিতে শুরু হল সাংস্কৃতিক অনুষ্ঠানও। শাকিরা পারফরম্যান্স করেন, ফুটবল মহলে অত্যন্ত পরিচিতি কলম্বিয়ার পপ গায়িকা শাকিরা। ২০১০ সালের ফুটবল বিশ্বকাপের জন্য তাঁর গাওয়া গান 'ওয়াকা ওয়াকা' বিশ্ব জুড়ে জনপ্রিয় হয়েছিল। এবারও কোপার ফাইনাহল মাতালেন এই পপ গায়িকা।
সর্বাধিক কোপা আমেরিকা জয়ের তালিকার শীর্ষে যুগ্মভাবে আছে উরুগুয়ে এবং আর্জেন্তিনা। দুটি দলই ১৫ বার করে কোপা আমেরিকা জিতেছে। আজ জিতলে উরুগুয়েকে ছাপিয়ে যাবে আর্জেন্তিনা।
আর্জেন্তিনার প্রথম একাদশ -- এমিলিয়ানো মার্টিনেজ, গঞ্জালো মন্টিয়েস, ক্রিশ্চিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ, নিকোলাস তাগলিয়াফিকো, রদ্রিগো ডি পল, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ, অ্যাঞ্জেল ডি'মারিয়া, লিওনেল মেসি এবং জুলিয়ান আলভারেজ।
কলম্বিয়ার প্রথম একাদশ-ভার্গাস, অ্যারিয়াস, স্যাঞ্চেস, কোয়েস্ট, মোজিকা, রিয়োস, লারমা, দিয়াজ, রদ্রিগেজ, জুনিয়র অ্যারিয়াস, কোর্ডোবা,












Click it and Unblock the Notifications