শুরুর দুই সপ্তাহ আগে আয়োজকহীন কোপা আমেরিকা, দায়িত্ব খোয়াল আর্জেন্তিনা

শুরুর দুই সপ্তাহ আগে আয়োজকহীন কোপা আমেরিকা, দায়িত্ব খোয়াল আর্জেন্তিনা

শুরুর কার্যত দুই সপ্তাহ আগে আংশিক আয়োজকহীন হল কোপা আমেরিকা ফুটবল টুর্নামেন্ট। করোনা ভাইরাসের বাড়বাড়ন্তের কারণে আর্জেন্তিনাকে দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছে দক্ষিণ আমেরিকার ফুটবল কনফেডারেশন বা কনমেবল। তাদের তরফে এক বিবৃতি জারি করে এ খবর জানানো হয়েছে। এই কম সময়ের মধ্যে অন্য কোনও দেশে কোপা আমেরিকা সরিয়ে নিয়ে যাওয়া সম্ভব নাকি বাতিল হবে টুর্নামেন্ট, তা নিয়ে ভাবনাচিন্তা শুরু হয়েছে।

শুরুর দুই সপ্তাহ আগে আয়োজকহীন কোপা আমেরিকা, দায়িত্ব খোয়াল আর্জেন্টিনা

আর্জেন্তিনা এবং কলম্বিয়ার অনুষ্ঠিত হওয়ার কথা কোপা আমেরিকা ফুটবল টুর্নামেন্ট। লিওনেল মেসি, নেইমার জুনিয়র, লুইস সুয়ারেজ, কাভানি, গ্যাব্রিয়াল জেসুস, থিয়েগো সিলভার মতো তারকাখচিত ১০ দেশের এই ঐতিহ্যবাহী প্রতিযোগিতা আগামী ১৩ জুন থেকে শুরু হওয়ার কথা। ১০ জুলাই টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা আর্জেন্তিনার বুয়েনোস আইরেসে। সেই মতো সূচিও ঘোষণা করেছিল কনমেবল।

সেই প্রস্তুতির মধ্যেই কোপা আমেরিকা আয়োজনে বড় ধাক্কা খেল লাতিন আমেরিকার ফুটবল সংস্থা। জানিয়ে দিল যে করোনা ভাইরাসের প্রভাব আচমকাই বেড়ে যাওয়ায় আর্জেন্তিনায় টুর্নামেন্টের কোনও ম্যাচ আয়োজন করা সম্ভব নয়। কারণ গত সাত দিনে লিওনেল মেসির দেশে ৩৫ হাজার মানুষ নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। প্রাণ হারিয়েছেন ৫০০ জন। শুরু থেকে এখনও পর্যন্ত কোভিড ১৯-এ সংক্রামিত হয়ে আর্জেন্টিনায় ৭৭ হাজার মানুষের মৃত্যু হয়েছে বলে জানানো হয়েছে।

উল্লেখ্য ২০২০ সালে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল কোপা আমেরিকা ফুটবল টুর্নামেন্ট। করোনা ভাইরাসের জেরে টুর্নামেন্ট এক বছরের জন্য স্থগিত করে দেওয়া হয়েছিল। চলতি বছর টুর্নামেন্ট আয়োজন করার সব প্রস্তুতিও সম্পূর্ণ হয়ে গিয়েছিল। কিন্তু করোনা ভাইরাসের থাবায় ফের বাধা পেল পূর্ব পরিকল্পনা। উদ্ভুত পরিস্থিতিতে সূচি পরিবর্তন করে কোপা আমেরিকার সবকটি ম্যাচ কেবল কলম্বিয়ায় অনুষ্ঠিত হবে, নাকি এই যজ্ঞে অন্য কোনও দেশকে অন্তর্ভূক্ত করা হবে, তা খতিয়ে দেখছে দক্ষিণ আমেরিকার ফুটবল কনফেডারেশন বা কনমেবল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+