Copa America 2024: কলম্বিয়ার জার্সিতে দুরন্ত প্রত্যাবর্তন, পুরানো ছন্দে ফিরে রদ্রিগেজ যেন স্বপ্নের সওদাগর

ব্রাজিল-উরুগুয়ের মতো দল ছিটকে গিয়েছে। সবাইকে চমকে দিয়ে কোপা আমেরিকার ফাইনালে আর্জেন্টিনার-মুখোমুখি হচ্ছে কলম্বিয়া। এবারের কোপা আমেরিকাতে যেন পুনজন্ম হল কলম্বিয়ান তারকার হামেস রদ্রিগেজের। ২০১৪ সা‌লে যার উত্থান দেখেছিল ফুটবল বিশ্ব। ১০ বছর পর আবার যেন ফিরে পুরানো ছন্দে আর্বিভূত হয়েছেন কলম্বিয়ান তারকা।

২০১৪ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে উঠে চমক দেখায় কলম্বিয়া। কলম্বিয়া দলের এই সাফল্য এসেছিল ২২ বছরের এক তরুণ মিডফিল্ডারের দুর্দান্ত পারফরম্যান্সে ভর করে। কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের সঙ্গে আর পেরে না উঠলেও সেই বিশ্বকাপে নিজের জাত চেনান হামেস রদ্রিগেজ নামের সেই তরুণ মিডফিল্ডার। মাঝে কোথায় যেন হারিয়ে গিয়েছিলেন। জাতীয় দল থেকেও ব্রাত্য হয়ে পড়েন।

Copa America

এবার কলম্বিয়া দল সেমিফাইনাগলে উরুগুয়ের মতো শক্তিশালী দলকে হারিয়ে ফাইনািলে উঠেছে। এই দলের মধ্যমণি হয়ে আছেন হামেস রদ্রিগেজ। দলকে খেলাচ্ছেন পাপেট মাস্টারের মতো করে। ছন্দের তুঙ্গে থাকা এই মিডফিল্ডার এবারের আসরে ভেঙ্গেছেন লিওনেল মেসির রেকর্ডও।

সেই পুরানো হামেস রদ্রিগেজকে এবারের কোপায় দেখা গেল আরও একবার। ২৮ ম্যাচ অপরাজিত কলম্বিয়া। নেস্টর লরেঞ্জো গড়ে তুলেছেন দুর্ধর্ষ একটা দল। ভয়হীন ফুটবল উপহার দিয়ে বিশ্বকাপ বাছাইয়ে হারিয়েছে ব্রাজিলকে। উরুগুয়েকে থামিয়ে দিয়ে গিয়েছে কোপা আমেরিকার ফাইনালে।

২০১১ সাল থেকে কলম্বিয়া দলের হয়ে খেলছেন রদ্রিগেজ। ফুটবল-বিশ্ব রদ্রিগেজকে চিনেছিল ২০১৪ ব্রাজিল বিশ্বকাপ দিয়ে। ৬ গোল করে সেবার গোল্ডেন বুট জিতেছিলেন রদ্রিগেজ। কলম্বিয়ার কোনো ফুটবলারের জন্য সেটি ছিল স্বপ্নের মতো। সেই বছর বিশ্বকাপে উরুগুয়ের বিপক্ষে বুক দিয়ে নামিয়ে হাওয়ায় ভেসে থাকা বলে ডি-বক্সের বাইরে থেকে দর্শনীয় এক ভলিতে গোল করে সেই বছরের পুসকাস অ্যাওয়ার্ডও জেতেন তিনি।

এই রদ্রিগেজেরই সর্বশেষ কোপা আমেরিকার কলম্বিয়া দলে জায়গা হয়নি। ফিটনেস-ঘাটতিকে কারণ হিসেবে দাঁড় করিয়ে তাঁকে দল থেকে বাদ দিয়েছিলেন সেই সময়ের কোচ রেইনালদো রুয়েদা। গত কয়েক বছরে এ ক্লাব থেকে ও ক্লাব যাযাবরের মতো ঘুরে বেড়িয়েছেন, অনেকেই ভেবেছিল একদা কলম্বিয়ার বিশ্ময় বালকের যুগ শেষ হয়ে গিয়েছে। কিন্তু চ্যাম্পিয়নরা বার বার ফিরে আসেন।

কলম্বিয়ান অ্যাটাকিং মিডফিল্ডার এবারের কোপায় গোল করিয়েছেন ৬টি। ২০২১ কোপা আমেরিকায় আর্জেন্টিনাকে শিরোপা জেতানোর পথে ৫টি গোল অ্যাসিস্ট ছিল মেসির। অ্যাসিস্টের এই কীর্তিতে রদ্রিগেজ ছুঁয়েছেন ফুটবলের 'রাজা' পেলেকেও। ১৯৭০ বিশ্বকাপে ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলের পর লাতিন আমেরিকার প্রথম খেলোয়াড় হিসেবে বড় কোনও টুর্নামেন্টে ৬টি অ্যাসিস্ট রদ্রিগেজ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+