চুরি করে হারানো হয়েছে কলম্বিয়াকে, রেফারির বিরুদ্ধে তোপ মারাদোনার
দিয়েগো মারাদোন বলেন রেফারির সাহায্যেই কলম্বিয়াকে হারায় ইংল্যান্ড।
চুরি করে হারানো হয়েছে কলম্বিয়াকে, প্রি কোয়ার্টার ফাইনাল ম্যাচে ইংল্যান্ড বনাম কলম্বিয়া ম্যাচ দেখার পর এমনই উপলদ্ধি 'ফুটবল ঈশ্বর' দিয়েগো মারাদোনার। তিনি জানান কোনও মতেই পেনাল্টি প্রাপ্য ছিল না ইংল্যান্ডের। 'চুরি' করে ওই পেনাল্টি পাইয়ে দেওয়া হয়েছে ইংল্যান্ডকে। বরং সে ক্ষেত্রে ফাউল ছিল হ্যারি কেনেরই।

তিনি বলেন, 'মঙ্গলবার এক মনে রাখার মতো চুরি দেখলাম। কলম্বিয়ার সমর্থকদের জন্য সত্যিই আমার খারাপ লাগছে। আমি কলম্বিয়ার সমর্থকদের কাছে অনুরোধ করছি দয়া করে ফুটবলারদের দোষ দেবেন না।'
একাধিক ভুল সিদ্ধান্তের জন্য ওই ম্যাচের রেফারি মার্ক গেইগারকেও তীব্র আক্রমণ করেছেন আর্জেন্তাইন কিংবদন্তি। পাশাপাশি প্রাক্তন রেফারি এবং বর্তমানে ফিফার রেফারি ইনস্ট্রাকটর কলিনাকেও এই জন্য তীব্র আক্রমণ করেছেন মারাদোনা। তিনি স্পষ্ট জানিয়ে দেন, যোগ্যতা দেখে বা অভিজ্ঞতা দেখে নয়, গুগলের সাহায্য নিয়ে রেফারিব নির্বাচন করেন কলিনা।
এমনিতেই মারাদোনার সঙ্গে ইংল্যান্ডের সম্পর্ক খুব একটা ভাল নয়। ১৯৮৬ বিশ্বকাপে মারাদোনার অসামান্য পারফরম্যান্সেই আশা শেষ হয়েছিল ইংল্যান্ডের।












Click it and Unblock the Notifications