Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Argentina: কোপা ফাইনালে হারের বদলা নিল কলম্বিয়া, মেসিহীন আর্জেন্টিনার বিরাট ধাক্কা

ব্যবধান মাত্র ২ মাসের। এরমধ্যেই আর্জেন্টিনার বিরুদ্ধে কোপা আমেরিকার হারের বদলা নিয়ে ফেলল কলম্বিয়া। বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচে বড় ধাক্কা খেল মেসিহীন আর্জেন্টিনা। বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে লিওনেল স্কালোনির দলকে ২-১ গোলে হারিয়ে দিল কলম্বিয়া।

গত জুলাইয়ে কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়াকে হারিয়ে শিরোপা জিতেছিল আর্জেন্টিনা। দুই মাসেরও কম সময়ের ব্যবধানে ঘরের মাঠে আর্জেন্টিনার বিরুদ্ধে সেই হারের মধুর প্রতিশোধ নিল কলম্বিয়া। ২০২৬ সালের বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচে এই হারের ফলে টানা ১২ ম্যাচ পর অপরাজিত তকমা হারাল বিশ্ব চ্যাম্পিয়নরা।

James Rodriguez

আর্জেন্টিনার বিরুদ্ধে কলম্বিয়ার জয়ের নায়ক হামেস রদ্রিগেজ। ম্যাচের ২৬ মিনিটে মসকেরার গোলে এগিয়ে যায় কলম্বিয়া, এই গোলটির ক্ষেত্রে সম্পূর্ণ অবদান ছিল রদ্রিগেজের। সেই সুযোগটি তৈরি করে দিয়েছিলেন হামেস। দারুণ স্কিলের পর হামেসের মাপা ক্রস মসকেরার কাছে যায়, যেখান থেকে গোল করতে ভুল করেননি মেসকেরা।

প্রথমার্ধের শেষ দিকে গোল শোধ করার একাধিক সুযোগ পায় আর্জেন্টিনা। কলম্বিয়া কর্নার ক্লিয়ার করতে ব্যর্থ হওয়ার পর নিকোলাস গনসালেসের শট কর্নারেই বিপদমুক্ত করেন কলম্বিয়ান ডিফেন্ডার। ওই কর্নারের পর কোনাকুনি শট লক্ষ্যে রাখতে পারেননি মার্তিনেস।

দ্বিতীয়ার্ধের শুরুতেই দারুণভাবে ঘুরে দাঁড়ায় বিশ্ব চ্যাম্পিয়নরা। ৪৮ মিনিটে রদ্রিগেজেরই ভুল পাস থেকে বল নিয়ে গোল শোধ করেন নিকোলাস গঞ্জালেজ। এরপর কলম্বিয়ান গোলকিপার কামিলো ভারগাসকে টপকে গিয়ে গো‌ল করলেন গঞ্জালেজ।

এরপর কলম্বিয়া ৬০ মিনিটে পেনাল্টি পায়। সেখান থেকে গোল করেন হামেস রদ্রিগেজ। তাঁর গোলেই জয় নিশ্চিত করে কলম্বিয়া। অবশ্য এই পেনাল্টি নিয়ে প্রশ্ন তুলেছিল আর্জেন্তিনা। ৮৪তম মিনিটে সুযোগ পান মার্টিনেস, কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে পারেননিন তিনি। বক্সের বাইরে বল পেয়ে ভেতরে ঢুকে পড়েন তিনি, তবে গোলের লক্ষ্যে বল রাখতে পারলে দ্বিতীয় গোল পেতেই পারত আর্জেন্টিনা।

পুরো ম্যাচেই আধিপত্য বজায় রেখেছিল কলম্বিয়া। ৫২ শতাংশ সময় পজিশন ধরে রেখে গোলের জন্য ১৩টি শট নিয়ে মাত্র একটি লক্ষ্যে রাখতে পারে আর্জেন্টিনা। অধিনায়ক লিওনেল মেসিকে ছাড়া এই মাসের বাছাইয়ে গত রাউন্ডে চিলির বিপক্ষে ৩-০ গোলে জিতেছিল আর্জেন্টিনা। এই ম্যাচের মেসির অভাব টের পাওয়া গেল।

এই ম্যাচ হারের পরও ৮ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে লাতিন অঞ্চলের বাছাইপর্বে তালিকার শীর্ষেই রয়েছে আর্জেন্তিনা। কলম্বিয়া ৮ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে দুই নম্বরে রয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+