এবার সার্কাসের আসরে লিওনেল মেসি! অবিশ্বাস্য় লাগছে, দেখুন সির্ক দু সলেই-এর ভিডিও

লিওনেল মেসির জীবনের উপর ভিত্তি করে একটি শো করার কথা ঘোষণা করেছে বিশ্বের সবচেয়ে বড় থিয়েট্রিকাল প্রোডিউসার সির্ক দু সলেই।

সার্কাসের জোকারের নাকে লাগানো থাকে লাল রঙের নকল গোল্লা মতোন নাক। এবার সেই নাকই পায়ে নাচাতে দেখা গেল লিওনেল মেসিকে। না, তিনি সার্কাসে নামছেন না। তবে তাঁর জীবন নিয়ে একটি থিয়েটার শো করতে চলেছে বিশ্বের সবচেয়ে বড় থিয়েট্রিকাল প্রোডিউসার 'সির্ক দু সলেই'। তাদের সঙ্গে হাত মেলাচ্ছে পপআর্ট মিউজিক ও সোনি মিউজিক সংস্থাও। ২০১৯ সাল থেকে শুরু হবে এই শো।

এবার সার্কাসে নামলেন মেসি!

এই শোয়ের কথা ঘোষণার সময় ফুটবল তারকা স্বয়ং সেখানে উপস্থিত ছিলেন। তিনি জানান, 'অবিশ্বাস্য অনুভূতি! সির্ক দু সলেই আমার জীবন নিয়ে, আমার আবেগ নিয়ে, আমার খেলা নিয়ে শো করবে ভেবেই তো পাগল পাগল লাগছে। সির্ক দু সলেই-এর শো আমার পরিবারের সবাই খুব পছন্দ করে। আমি নিশ্চিত তাদের অন্যান্য সোগুলির মতোই এই শো-টিও সকলের ভাল লাগবে।'

Lionel Messi será el próximo protagonista del Cirque du Soleil.
La productora anunció que en 2019 realizará un espectáculo inspirado en la vida y carrera deportiva del futbolista argentino.
The Beatles, Soda Stereo y Michael Jackson han sido otros de los homenajeados. pic.twitter.com/0Y8PvYBVZq
— Monica Garza (@monicagarzag) October 10, 2018

এই শো-এর প্রচারের জন্য একটি ভিডিও প্রকাশ করা হয়। সেখানেই মেসিকে একটি জোকারের লাল নাক নিয়ে পায়ে নাচাতে দেখা দিয়েছে। তাঁর গায়ে ছিল সির্ক দু সলেই-এর টিশার্ট।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
• Block for 8 hours
• Block for 12 hours
• Block for 24 hours
• Don't block
Gender
Select your Gender
• Male
• Female
• Others
Age
Select your Age Range
• Under 18
• 18 to 25
• 26 to 35
• 36 to 45
• 45 to 55
• 55+