Euro Cup 2020 : মাঠে থমকে যাওয়া ক্রিশ্চিয়ান এরিকসনের হৃদযন্ত্র এক ধাক্কাতেই নড়াচড়া শুরু করে

মাঠে কার্ডিয়াক অ্যারেস্টই হয়েছিল ক্রিশ্চিয়ান এরিকসনের, জানালেন ডেনমার্ক দলের ডাক্তার

হৃদযন্ত্র থমকে যাওয়ার কারণেই মাঠে লুটিয়ে পড়েছিলেন ক্রিশ্চিয়ান এরিকসন, তা নিশ্চিত করলেন ডেমনার্ক ফুটবল দলের ডাক্তার মর্টেন বয়েসন। তাঁর দাবি, এরিসনের সুশ্রষায় তিনি যখন মাঠে পৌঁছন, তখন ড্যানিশ মিডফিল্ডারের হৃদযন্ত্র সাড়া দিচ্ছিল না। কৃত্রিম উপায়ে ফের তা সচল করা হয় বলে জানিয়েছেন ডেনমার্ক ফুটবল দলের ডাক্তার।

Euro Cup 2020 : মাঠে বিকল হওয়া ক্রিশ্চিয়ান এরিকসনের হৃদযন্ত্র এক ধাক্কাতেই নড়াচড়া শুরু করে

মর্টেন বয়েসনের কথায়, একবার চাপ দিতেই সচল হয়েছিল এরিসনের হৃদযন্ত্র। হৃদ বিশেষজ্ঞ না হওয়ায় পরের বিষয়টি তিনি সংশ্লিষ্ট ডাক্তারদের হাতে ছেড়ে দিয়েছিলেন বলেও জানিয়েছেন মর্টেন। যিনি নিজেই অসুস্থ ড্যানিশ মিডফিল্ডারকে হাসপাতাল পর্যন্ত পৌঁছে সেখানকার ডাক্তারদের সঙ্গে কথা বলেছিলেন। এরিকসনের সব রিপোর্ট যে স্বাভাবিক, তাও জানাতে ভোলেননি মর্টেন।

গত শনিবার কোপেনহেগেনে ফিনল্যান্ডের বিরুদ্ধে ইউরো কাপের গুরুত্বপূর্ণ ম্যাচ চলার সময় আচমকাই মাটিতে লুটিয়ে পড়েছিলেন ক্রিশ্চিয়ান এরিকসন। মাঠেই ডেনমার্কের ফুটবলারের প্রাথমিক চিকিৎসা চলে। এরপর তাঁকে অ্যাম্বুলেন্সে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরিকসনের শারীরিক অবস্থা আপতত স্থিতিশীল বলে হাসপাতালের তরফে জানানো হয়েছে। আপাতত আরও কিছুদিন তাঁকে ডাক্তারদের পর্যবেক্ষণে থাকতে হবে।

মিডফিল্ডার ক্রিশ্চিয়ান এরিকসন আগের থেকে অনেক ভাল আছেন বলে ডেনমার্ক ফুটবল অ্যাসোসিয়েশনের তরফে বিবৃতিতে বলা হয়েছে। অবস্থায় স্থিতিশীল হলেও ফুটবলারকে আরও হাসপাতালে ডাক্তারদের পর্যবেক্ষণে থাকতে হবে বলে জানানো হয়েছে। এরিকসনের শরীরে আরও কিছু পরীক্ষা করা বাকি আছে বলেও ডেনমার্ক ফুটবল অ্যাসোসিয়েশনের তরফে জানানো হয়েছে। বলা হয়েছে যে অসুস্থ ক্রিশ্চিয়ানের সঙ্গে তাদের কথাও হয়েছে।

ক্রিশ্চিয়ান এরিকসন যখন মাঠে লুটিয়ে পড়েন, তখন তাঁর সতীর্থরা মানববন্ধন করে ঘিরে রেখেছিলেন। সে সকল বন্ধুদের প্রতি নিজের ভালোবাসা এবং কৃতজ্ঞতা ব্যক্ত করেছেন ড্যানিশ মিডফিল্ডার। ডেনমার্ক ফুটবল অ্যাসোসিয়েশনের মাধ্যমে তিনি সতীর্থদের টুর্নামেন্টের বাকি ম্যাচগুলির জন্য শুভেচ্ছাও জানিয়েছেন। উল্লেখ্য ক্রিশ্চিয়ানের বিপর্যয়ের পর একবার স্থগিত হয়ে যাওয়া ম্যাচ ফের শুরু হলে তাতে হেরে যায় ডেনমার্ক। অসুস্থ সতীর্থের কথা ভেবে গ্রুপের বাকি ম্যাচগুলি জিততে বদ্ধপরিকর ড্যানিশ ফুটবলাররাও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+