চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে চোট নিয়ে চিন্তায় ম্যাঞ্চেস্টার সিটি, চেলসির ভরসা টিম গেম

চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের আগে চোট-আঘাত নিয়ে চিন্তায় ম্যান সিটি, চেলসির ভরসা টিম গেম

আজ পর্তুগালের পোর্তোতে চ্যাম্পিয়ন্স লিগের মেগা ফাইনালে চেলসির মুখোমুখি হতে চলেছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। এক দশক আগে বার্সেলোনাকে শেষবার খেতাব জেতানো পেপ গুয়ারদিওলার সামনে তৃতীয় বার নিজের দলকে ইউরোপ সেরা করার সুযোগ। তা হাসিল করা যে মোটেই সহজ নেয়, সেটা হাড়েহাড়ে টের পাচ্ছে ম্যান সিটি। সার্জিও আগুয়েরোর অনুপস্থিতির সঙ্গে ইলকে গুনদেগনের চোট নিয়ে চিন্তায় রয়েছে প্রিমিয়ার লিগ জয়ী ক্লাব।

চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে চোট নিয়ে চিন্তায় ম্যাঞ্চেস্টার সিটি, চেলসির ভরসা টিম গেম

ফুটবল বিশেষজ্ঞরা এ লড়াইয়ে ম্যাঞ্চেস্টার সিটিকে এগিয়ে রাখলেও চেলসিও যে ছেড়ে কথা বলবে না, তা বলাই বাহুল্য। রিয়াল মাদ্রিদের মতে শক্তিশালী দলকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ওঠা থমাস তুচেলের ভরসা আঁটোসাঁটো ডিফেন্স ও টিম গেম। ব্রিটিশ ক্লাবের জার্সিতে টোমাস টুইল সহ অন্যান্য জার্মান ফুটবলারদের পারফরম্যান্স চেলসিকে এবার খেতাব জেতাতে বড় ভূমিকা পালন করতে পারে বলে মনে করেন ফুটনব বিশেষজ্ঞরা।

ফলে আজ পোর্তোয় দুই ইংল্যান্ড ক্লাবের ফাইনাল যে হাড্ডাহাড্ডি হতে চলেছে, তা অনায়াসে বলে দেওয়া। চলতি মরসুমে দুর্দান্ত ছন্দে থাকা ম্যাঞ্চেস্টার সিটি, নেইমারের প্যারিস সেইন্ট জের্মেইনকে টেক্কা দিয়ে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল পৌঁছেছে। রাহিম স্টারলিং, ইলকে গুনদেগনদের দুর্দান্ত পারফরম্যান্স এবং তারুণ্যের জয়গান গেয়ে এই সাফল্যের মুখে এসে পৌঁছেছে প্রিমিয়ার লিগ জয়ী ক্লাব। অন্যদিকে থমাস তুলেচের চেলসি এফএ কাপ ফাইনাল ও প্রিমিয়ার লিগে ম্যাঞ্চেস্টার সিটিকে হারিয়ে ইতিমধ্যেই তাক লাগিয়েছে। নীল জার্সির দল একই ধারাবাহিকতা আজকের ম্যাচেও ধরে রাখতে পারে কিনা, সেদিকে তাকিয়ে রয়েছে ফুটবল বিশ্ব।

শুক্রবার অনুশীলন চলার সময় সতীর্থের সঙ্গে সংঘর্ষে চোট পান ম্যান সিটির ভরসা গুনদেগন। তিনি মাঠ ছাড়তে বাধ্য হন। তাতে কোচ গুয়ারদিওলার পক্ষে প্রথম ১১ নির্বাচন করা যে খুব কঠিন হবে, তেমনটা মনে করেন না ফুটবল বিশেষজ্ঞরা। বরং প্রতিভার খনি হয়ে ওঠা প্রিমিয়ার জয়ী ক্লাব কাকে ছেড়ে কাকে খেলাবে, তা নিয়েই পড়েছে চিন্তায়। উল্লেখ্য ক্লাবকে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন করে ম্যান সিটি ম্যান সিটি ছেড়েছেন। আজকের ম্যাচে তাঁর অভাব অনুভূত হবে বলে মনে করেন কোচ গুয়ারদিওলা। অন্যদিকে টিম গেমে ভর করে আজকের ম্যাচে চেলসি কি কেরামতি দেখায়, সেটাও দেখার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+