ইংলিশ ডার্বি মহারণে শনিবার চেলসির মুখোমুখি হবে লিভারপুল
ইংলিশ প্রেমিয়ার লিগের ম্যাচে শনিবার চেলসির মুখোমুখি হবে প্রতিপক্ষ দল লিভারপুল। ফলাফলের নিরিখে এখনও পর্যন্ত অপরাজেয় অ্যান্টিনিও কোন্তের দল তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে। এই মূহুর্তে লিভারপুল ৪ টি ম্যাচ খেলে ৭ পয়েন্ট সংগ্রহ করে তালিকার ছয় নম্বর স্থানে অবস্থান করছে।
এই দুই দলের ম্যাচ নিয়ে দর্শকদের মধ্যে এখন থেকেই উৎসাহ তুঙ্গে। চেলসি এবং লিভারপুল দুই দলেরই লক্ষ ম্যাচ থেকে তিন পয়েন্ট সংগ্রহ করা। তাই শনিবার রাতের ম্যাচে দুটি দলই যাতে কোন ভুল পদক্ষেপ না নিতে হয় সেই প্রস্তুতিতেই ব্যস্ত।

দুটি দলেই বেশ কিছু খেলোয়ারের রদবদল ঘটানো হয়েছে। এখন অপেক্ষা সেই সময়ের যখন এই দুই প্রতিপক্ষ দল মুখোমুখি হবে স্ট্যমফোর্ড ব্রিজে। কোচ জার্গেন ক্লপ এবং অ্যান্টিনিও কোন্তের দলের মধ্যে ফুটবল মহারণে শেষ হাসি কে হাসে সেটাই এখন দেখার।
দুই দলের সম্ভাব্য খেলোয়েরের নামের তালিকা
চেলসি
গোলকিপার : থিবাউত কোর্তইস
ডিফেন্ডার : ব্রেনিসালভ ইভানোভিচ, গ্যারি ক্যাহিল, ডেভিড লুইস, সিজার
মিডফিল্ডার : অ্যাঞ্জেলো ক্যান্তে, উইলিয়াম, নিমানজা ম্যাটিক, অস্কার, ইডেন হ্যাজার্ড
স্ট্রাইকার : দিয়াগো কোস্তা
লিভারপুল
গোলকিপার: সিমন মিগনোলেট
ডিফেন্ডার : নাথানিয়্য়াল, ডেজান লোভরেন, জোয়েল মাতিপ, জেমস মিলনার,
মিডফিল্ডার : জর্জিও, জর্ডন হেন্ডারসন, অ্যাডাম
স্ট্রাইকার : সাদিও মানে, রবার্তো ফারমিনো, ফিলিপ












Click it and Unblock the Notifications