Chelsea: ভারত সফরে চেলসি, অক্টোবরে যুবভারতীতে খেলবেন লুকাকু-থিয়াগো সিলভা'রা

Chelsea: ভারত সফরে চেলসি, অক্টোবরে যুবভারতীতে খেলবেন লুকাকু-থিয়াগো সিলভা'রা

অক্টোবর মাসে ভারত সফরে আসছেন প্রিমিয়ার লিগের দল চেলসি। ভারতের মোট চারটি ফ্রেন্ডলি ম্যাচ খেলবে বিশ্ব ফুটবলের প্রথম সারির অন্যতম এই ক্লাব। থমাস টুচেলের প্রশিক্ষণে চেলসির প্রথম দলই পা রাখবে ভারতে। মোট চারটি ম্যাচের মধ্যে বিশ্বের অন্যতম সেরা ফুটবল স্টেডিয়াম যুবভারতী ক্রীড়াঙ্গণে আয়োজিত হবে দু'টি ম্যাচ। অপর দু'টি ম্যাচের একটি আয়োজিত হবে ভুবনেশ্বরে এবং অপরটি হবে জামশেদপুরে। চেলসির ফেসবুক পেজ সূত্রে এমনটাই জানা গিয়েছে।

Chelsea: ভারত সফরে চেলসি, অক্টোবরে যুবভারতীতে খেলবেন লুকাকু-থিয়াগো সিলাভারা

শুধু চেলসি একা নয়, এই প্রদর্শনী ম্যাচগুলি খেলতে ভারতে আসনে সাউদাম্পটন, ব্রেন্টফোর্ড, নিউক্যাসেল ইউনাইটেডের মতো বিশ্ব ফুটবলের হাইপ্রোফাইল দল। ২ অক্টোবর কলকাতায় প্রথম ম্যাচটি চেলসি খেলবে সাউদাম্পটনের বিরুদ্ধে। যুবভারতী ক্রীড়াঙ্গণে সন্ধ্যা সাড়ে ৭'টা থেকে আয়োজিত হবে এই ম্যাচ। পরবর্তী ম্যাচটি কলকাতায় হবে ১৬ অক্টোবর। ব্রেন্টফোর্ডের বিরুদ্ধে ম্যাচটি রাত দশটা থেকে যুবভারতীতে খেলবে চেলসি।

কলকাতায় দীর্ঘ দুই সপ্তাহ কাটিয়ে চেলসি উড়ে যাবে ভুবনেশ্বরে। জগন্নাথদেবের শহরে ২৩ অক্টোবর চেলসি মুখোমুখি হবে নরউইচের। বিকেল পাঁচটা থেকে সেই ম্যাচ খেলা হবে। ভারত সফরে শেষ ম্যাচটি চেলসি খেলবে ৩০ অক্টোবর জামশেদপুরে। সন্ধ্যা সাড়ে ৭'টা থেকে সেই ম্যাচে চেলসির প্রতিপক্ষ নিউক্যাসেল ইউনাইটেড।

Chelsea: ভারত সফরে চেলসি, অক্টোবরে যুবভারতীতে খেলবেন লুকাকু-থিয়াগো সিলাভারা

থমাস টুচেলের প্রশিক্ষণে নতুন উদ্দ্যোমে এগিয়ে চলেছে চেলসি। ২০২০-২১ মরসুমে চ্যাম্পিয়ন্স লিগ জেতে তারা। এই বার প্রিমিয়ার লিগে তৃতীয় স্থানে শেষ করেছে চেলসি। তবে, অন্যান্য প্রিমিয়ার লিগের দলগুলির তরফ থেকে এখনও পর্যন্ত ভারত সফরে আসার বিষয়ে কিছু জানানো হয়নি। কিছু দিনের মধ্যেই তারাও ভারতে নিজেদের সূচির বিষয়ে জানিয়ে দিতে পারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+