বিমান দুর্ঘটনায় চোখর সামনে শেষ হয়ে গিয়েছিল গোটা দল, আতঙ্কের প্রহর কাটিয়ে ফের ফুটবল মাঠে এই ফুটবলার
মাঠে ফিরছেন চাপেকোয়েন্সের বিমান দুর্ঘটনায় জীবিত ফুটবলার রুশেল।
মাঠে ফিরতে চলেছেন অ্যালান রুশেল। চাপেকোয়েন্সে বিমান দুর্ঘটনায় বেঁচে থাকা তিন জনের একজন এই অ্যালান রুশেল। অগাস্টের সাত তারিখ বার্সেলোনার বিরুদ্ধে প্রীতি ম্যাচ খেলবে চাপেকোয়েন্স। সেই দলে থাকবেন তিনি। এই সুখবর জানানো হয়েছে ক্লাবের পক্ষ থেকে।

গত বছর কলম্বিয়ায় মারাত্মক বিমান দুর্ঘটনার শিকার হয়েছিল চাপেকোয়েন্স বিমান দল। ৭১ জন মারা গিয়েছিলেন সে বিমান দুর্ঘটনায়। সেই বিমান দুর্ঘটনায় আশ্চর্যজনক ভাবে বেঁচে গিয়েছিলেন তিনজন । অস্ত্রোপচার ও দু সপ্তাহ হাসপাতালে ভর্তি থাকার পর বাড়ি ফেরেন অ্যালান রুশেল।

চাপেকোয়েন্স নিজেদের প্রেস বিবৃতিতে জানিয়েছেন, 'অ্যালানের এই ফিরে আসাটা ওঁর নিজের জন্য বা ওঁর পরিবারের জন্য খুব গুরুত্বপূর্ণ। এই ম্যাচের গুরুত্ব বুঝেই এই ম্যাচকে ওঁর ফিরে আসার মঞ্চ করা হয়েছে।'

রুশেল ছাড়াও এই বিমান দুর্ঘটনায় ডিফেন্ডার ন্যাটো এবং গোলরক্ষক জ্যাকসন বেঁচে ছিলেন। যদিও জ্যাকসনের পায়ের একটা অংশ অস্ত্রোপচার এ বাদ গিয়েছিল।












Click it and Unblock the Notifications